editor

প্রকাশিত: 4:14 PM, December 4, 2021

নভেম্বরে দুর্ঘটনায় প্রাণহানিতে দেশের সপ্তম সিলেট

নভেম্বরে দুর্ঘটনায় প্রাণহানিতে দেশের সপ্তম সিলেট

নিজস্ব প্রতিবেদক
সদ্য গত হওয়া নভেম্বর মাসে সারাদেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৩৭৯টি। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪১৩ জন। আহতের সংখ্যা ৫৩২। নিরাপদ সড়ক নিয়ে কাজ করা সংগঠন রোড সেফটি ফাউন্ডেশনের মাসিক প্রতিবেদনে এমন তথ্য ওঠে এসেছে।

রোড সেফটি ফাউন্ডেশন বলছে, নভেম্বর মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির বিভাগভিত্তিক পরিসংখ্যানে শীর্ষে আছে ঢাকা বিভাগ। আর সিলেট বিভাগের অবস্থান সপ্তম স্থানে। সিলেটের পরে শুধুমাত্র বরিশাল বিভাগে দুর্ঘটনায় কম সংখ্যক মানুষ মারা গেছেন।

দুর্ঘটনার বিভাগভিত্তিক পরিসংখ্যান অনুসারে, মোট দুর্ঘটনার মধ্যে ঢাকা বিভাগে ঘটেছে ২৬ দশমিক ৫৭ শতাংশ; এতে প্রাণহানি হয়েছে মোট প্রাণহানির ২৬ দশমিক ৫১ শতাংশ। চট্টগ্রাম বিভাগে দুর্ঘটনা ঘটেছে ১৯ দশমিক ৩২ শতাংশ, প্রাণহানি ঘটেছে ২১ দশমিক ৮১ শতাংশ।

রাজশাহী বিভাগে দুর্ঘটনা ১৫ দশমিক ৯৪ শতাংশ, প্রাণহানি ঘটেছে ১৩ দশমিক ৪২ শতাংশ। রংপুর বিভাগে দুর্ঘটনা ৬ দশমিক ৭৬ শতাংশ, প্রাণহানি ৯ দশমিক ৭৩ শতাংশ।

খুলনা বিভাগে দুর্ঘটনা ৯ দশমিক ১৭ শতাংশ, প্রাণহানি ৭ দশমিক ৭১ শতাংশ। ময়মনসিংহ বিভাগে দুর্ঘটনা ৭ দশমিক ১৬ শতাংশ, প্রাণহানি ঘটেছে ৭ দশমিক ৭১ শতাংশ।

সিলেট বিভাগে মোট দুর্ঘটনার ৭ দশমিক ২৪ শতাংশ ঘটেছে। এতে প্রাণহানি হয়েছে ৭ দশমিক ০৪ শতাংশ। এ ছাড়া বরিশাল বিভাগে দুর্ঘটনা ৮ দশমিক ২১ শতাংশ, প্রাণহানি ৬ দশমিক ০৪ শতাংশ।

সাতটি জাতীয় দৈনিক, পাঁচটি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে রোড সেফটি ফাউন্ডেশন।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ