editor
প্রকাশিত: 1:23 PM, August 8, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেটে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে আরোও ৫৯১ জনের শরীরে। তাদের নিয়ে বিভাগে করোনাক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে ৪৫ হাজার। এদিকে, করোনাক্রান্ত আরো ৭ জনের মৃত্যু হয়েছে সিলেটে।
আজ রোববার দুপুরে স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।
তার জানায়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ে সিলেট বিভাগে ৫৯১ জন করোন রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ২৯০ জন সিলেটের বাসিন্দা। এছাড়া সুনামগঞ্জের ৭১ জন, মৌলভীবাজারের ১৮৮ জন ও হবিগঞ্জের ৪২ জন রয়েছেন।
১৯০৮ নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়। শনাক্তের হার ৩০.৯৭ ভাগ।
তাদের নিয়ে বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৪৫ হাজার ১৬২ জন। তন্মধ্যে সিলেট জেলায় শনাক্ত হন ২৮ হাজার ৫৭ জন। সুনামগঞ্জের ৫ হাজার ২২১ জন, মৌলভীবাজারের ৬ হাজার ৪৪৩ জন ও হবিগঞ্জের ৫ হাজার ৪৪১ জন রয়েছেন।
অবশ্য আক্রান্ত এসব ব্যক্তিদের মধ্যে ৩৩ হাজার ৬০ জনই সুস্থ হয়ে ওঠেছেন। তন্মধ্যে সর্বশেষ চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪৭৩ জন।
এদিকে, সিলেটে আরো ৭ জন করোনাক্রান্ত ব্যক্তি মারা গেছেন। যাদের মধ্যে ২ জন সিলেটের, সুনামগঞ্জের ৩ জন এবং মৌলভীবাজার ও হবিগঞ্জের ১ জন করে রয়েছেন।
তাদের নিয়ে বিভাগে মৃতের সংখ্যা এখন ৭৮৮ জন। তন্মধ্যে ৬২৮ জনই মারা গেছেন সিলেট জেলায়। সুনামগঞ্জে ৫৮ জন, মৌলভীবাজারে ৬৩ জন ও হবিগঞ্জে ৩৯ জন মারা গেছেন।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, বর্তমানে সিলেটজুড়ে ৪৯৭ জন করোনা রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৮/আগষ্ট/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে