editor
প্রকাশিত: 7:22 PM, August 15, 2021
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে নানা কর্মসুচীর মধ্য দিয়ে পালিত হয়। রোববার সকাল ১১টায় কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষেদ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে ও উপজেলা স্কাউটস সম্পাদক মোশাহিদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান। আলোচনায় অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) বেগম সোমাইয়া আক্তার, কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম. মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সিদ্দেক আলী, মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব তরফদার, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, সাংবাদিক শাহীন আহমেদ প্রমুখ। দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাও: এনাম আহমদ।
জাতীয় শোক দিবস উপলক্ষে কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও একশত দু:স্থ লোকদের নগদ অর্থ বিতরণ করা হয়। রোববার দুপুর ১২টায় ভানুগাছ চৌমুহনা চত্বরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছলম ইকবাল মিলনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান। আলোচনায় অংশ নেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. এএসএম আজাদুর রহমান, সহ সভাপতি সিদ্দেক আলী, ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুনিম তরফদার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল সাংগঠনিক সম্পাদক মো: জুয়েল আহমদ, জুনেল আহমদ তরফদার, এড. মো: সানোয়ার হোসেন, কোষাধ্যক্ষ সুলেমান মিয়া, প্রচার সম্পাদক মোশাহীদ আলী, মহিলা বিষয়ক সম্পাদক এড. রোকসানা আক্তার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. মহিউদ্দিন, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক রাসেল মতলিব তরফদার, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শাহেদুল আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল, সাধারণ সম্পাদক সাকের আলী সজিব প্রমুখ।
জাতীয় শোক দিবস উপলক্ষে কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ে “কাল¯্রােতে চিরায়িত বঙ্গবন্ধু” সাহিত্য সংকলনের মোড়ক উন্মোচন করা হয়। রোববার (১৫ আগস্ট) দুপুর দেড়টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোড়ক উন্মোচন করেন এ কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো: রফিকুর রহমান। কলেজ অধ্যক্ষ মো. কামরুজ্জামান মিয়ার সভাপতিত্বে মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক-গবেষক আহমেদ সিরাজ, সাংবাদিক মুজিবুর রহমান, প্রভাষক দীপংকর শীল, ছাত্রলীগ নেতা হাসান আহমদ, শিক্ষার্থী জি,এম শর্ম্মা প্রমুখ।
শোক দিবস উপলক্ষে কমলগঞ্জ পৌরসভার উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ।
এদিকে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কমলগঞ্জ উপজেলা যুবলীগের উদ্যোগে রোববার বিকাল ৪টায় উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মো: জুয়েল আহমেদ এর সভাপতিত্বে পৌর মেয়রের ব্যক্তিগত কার্যালয়ের সামনে এক আলোচনা সভা, দোয়া মাহফিল ও শিরনী বিতরণ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন। উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সায়েক আহমদ ও আব্দুল মালিক বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কছেয় আহমদ, জেলা যুবলীগের সদস্য মোঃ মোশাহিদ আলী। অন্যান্যদের বক্তব্য রাখেন যুবলীগ নেতা আসিফ নিয়াজ রনি, শাহীন আহমেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল প্রমুখ। জাতীয় শোক দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান মো: ইফতেখার আহমদ বদরুল। এছাড়াও স্থানীয় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্তিত ছিলেন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৫/আগষ্ট/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে