editor
প্রকাশিত: 5:03 PM, October 16, 2021
অনলাইন ডেস্ক
এক সময় অনেক গুঞ্জন ছিল শাকিব খানকে ছাড়া অচল চিত্রনায়িকা বুবলী। বলার কারণও ছিল। ক্যারিয়ারে তার অভিনীত যতগুলো সিনেমা মুক্তি পেয়েছে, সব ছবির নায়ক ছিলেন শাকিব খান। সব সিনেমাই ব্যবসা সফল ছিল। তাই শাকিব খানের ওপর ভর করেই নায়িকা-এ তকমাটা তার নামের সঙ্গে লেপ্টে ছিল এতদিন।
অবশেষে সেটা ঝেড়ে ঘুরে দাঁড়িয়েছেন বুবলী। চিত্রনায়ক নিরবের বিপরীতে করলেন সিনেমা ‘চোখ’। বোঝাই যাচ্ছে ২০১৬ সালের ‘বসগিরি’ ছবির সেই বুবলী একাই পথ চলতে শিখেছেন। একক পরিচয়ে এ ঢালিউড নায়িকা দেশের মানুষের কাছে পেয়েছেন জনপ্রিয়তা।
কিন্তু এবার দেখা গেল, বুবলীর জনপ্রিয়তা দেশের গণ্ডি পেরিয়ে পৌঁছে গেছে তুরস্কতে!
শুক্রবার একটি ভিডিও শেয়ার করেছেন বুবলী। সেখানেই এমন চিত্র ফুটে উঠল। ভিডিও দেখা গেল, বুবলীকে ঘিরে ভিড় জমিয়েছে তুরস্কের তরুণীরা। তুরস্কের একটি ঐতিহাসিক স্থানে দাঁড়িয়ে বুবলী। সেখানে তাকে দেখে এক দল তুর্কি শিক্ষার্থী এগিয়ে এলো। তারা বেশ আগ্রহ নিয়ে বুবলীর সঙ্গে ছবি তুলছেন। এক এক করে সবাই আসছেন সেলফি তুলছেন। আর বুবলীও হাস্যোজ্বল মুখে তার তুর্কি ভক্তদের আবদার মেটাচ্ছেন।
ক্যাপশনে বুবলী জানিয়েছেন, ঘটনাটি পুরনো। শাকিব খানের বিপরীতে করা ‘পাসওয়ার্ড’ সিনেমার স্মৃতিচারণ করেছেন তিনি। সিনেমার একটি গানের শুটিং হয়েছিল তুরস্কে। তখনই তাকে ঘিরে ধরে তুর্কি তরুণীরা।
ভিডিওর ক্যাপশনে বুবলী লিখেছেন, ‘তুরস্কের ভালোবাসাময় স্মৃতি। ‘পাসওয়ার্ড’ সিনেমার ‘পাগল মন’ গানের শুটিংয়ের সময় সুন্দরী তুর্কি ছাত্রীদের সঙ্গে।’
প্রসঙ্গত, এই মুহূর্তে বেশ কয়েকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন বুবলী। এর মধ্যে ‘ক্যাসিনো’, ‘রিভেঞ্জ’, ‘লিডার: আমিই বাংলাদেশ’ অন্যতম।
ডিএসএস/১৬/অক্টোবর/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন