editor

প্রকাশিত: 5:59 PM, October 21, 2021

দক্ষিণ সুরমায় আস্ক ইওর লোকাল পুলিশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

দক্ষিণ সুরমায় আস্ক ইওর লোকাল পুলিশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

দি এশিয়া ফাউন্ডেশনের অর্থায়নে উন্নয়ন সংস্থা আইডিয়া কর্তৃক বাস্তবায়নাধীন পিস প্রকল্পের আওতায় দক্ষিন সুরমা উপজেলার উপহার কমিউনিটি সেন্টারে বুহস্পতিবার সকালে আস্ক ইওর লোকাল পুলিশ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

পুলিশ ও জনগনের মধ্যকার দূরত্ব কমিয়ে পরস্পরের মধ্যে বিশ্বাসও আস্থা তৈরির মাধ্যমে এলাকায় শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত পুলিশের একটি প্রশংসনীয় উদ্যোগ হলো কমিউনিটি পুলিশিং। মূলত এলাকায় অপরাধ প্রতিরোধ ও আইন প্রয়োগে কমিউনিটি পুলিশিং এর কাজ কী এবং কিভাবে তারা পুলিশকে সহায়তা করবেন এসকল বিষয় নিয়ে কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় উপস্থিত ছিলেন দক্ষিন সুরমা থানার সহকারী পুলিশ কমিশনার মাইন উদ্দিন খান, অফিসার ইনচার্জ কামরুল হাসান তালুকদার ও উপ-পরিদর্শক নিবলু দাস। এছাড়াও দক্ষিন সুরমা থানার অন্তর্গত কামালবাজার, মোল্লারগাঁও, বরইকান্দি ও তেতলী ইউনিয়নের ১৫টি ওয়ার্ড কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্যবৃন্দ এবং একই এলাকার সাংবাদিক, এ্যাডভোকেট, কলামিস্ট, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব, উন্নয়নকর্মী, ছাত্র-শিক্ষক, ইমাম ও আয়োজকসহ মোট ৫৫জন এইকর্মশালায় অংশগ্রহন করেন।

কর্মশালায় অংশগ্রহনকারীগণ কমিউনিটি পুলিশিং, নারী ও শিশু নির্যাতন, মাদক, উগ্রবাদ ,জঙ্গীবাদ, কিশোর অপরাধ, থানায় সাধারন ডাইরির প্রক্রিয়া, মামলার সাক্ষী হওয়া, ইভটিজিং , চুরি এবং কমিউনিটি পুলিশিং সদস্যদের করনীয়সহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন উত্থাপন করেন এবং উপস্থিত পুলিশ কর্মকর্তারা তার যথাযথ উত্তর প্রদান করেন। উন্নয়ন সংস্থা আইডিয়ার পক্ষে, পিস প্রকল্পের সমন্বয়কারী এবং কর্মশালার সঞ্চালক সুদীপ্ত চৌধুরী উপস্থিত অতিথিদের স্বাগত জানান এবং কর্মশালার উদ্দেশ্য বর্ণনা করেন। তিনি উন্নয়ন সংস্থা আইডিয়া, দি এশিয়া ফাউন্ডেশন এবং পিস প্রকল্প সম্পর্কে ধারণা দেন। তিনি বলেন, পুলিশি কার্যক্রমের স্বচ্ছতা, পুলিশ ও কমিউনিটির মধ্যে তথ্য আদান-প্রদান এবং পুলিশ ও জনগনের মধ্যে বিশ্বাস ও আস্থা বাড়ানো এই কর্মশালার মূল উদ্দেশ্য। কর্মশালাটি বাস্তবায়নে সার্বিক দায়িত্ব পালন করেন সুজিত কুমার দাস, উপজেলা ফেসিলিটেটর, পিস প্রকল্প, আইডয়া। দি এশিয়া ফাউন্ডেশনের আর্থিক ও কারিগরী সহায়তায় উন্নয়ন সংস্থা আইডিয়া কর্তৃক বাস্তবায়নকৃত পিস” প্রকল্পটি সিলেট সিটি করপোরেশনসহ সিলেট সদর, জৈন্তাপুর ও গোলাপগঞ্জ উপজেলার ৮টি থানায় মোট ১০০টি কমিউনিটি পুলিশিং ফোরামের মাধ্যমে ডিসেম্বর ২০১৯ থেকে কার্যকরভাবে নাগরিকদের সচেতনতা বৃদ্ধি করা, পুলিশ ও কমিউনিটির মধ্যে তথ্য বিনিময় এবং নানাবিধ প্রতিরোধমূলক কার্যক্রমের মাধ্যমে উগ্রবাদ বিরোধী প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্য আইন প্রয়োগকারী সংস্থাকে শক্তিশালী করার কাজ চালিয়ে যাচ্ছে। -বিজ্ঞপ্তি

ডিএসএস/২১/অক্টোবর/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর