editor
প্রকাশিত: 1:46 PM, November 15, 2021
অনলাইন ডেস্ক
ভারতের উত্তরপ্রদেশে গরুর জন্য অ্যাম্বুলেন্স চালু হচ্ছে। গরুর শরীর খারাপ হলে কল দিলেই পশু-চিকিৎসক সহ অ্যাম্বুলেন্স পৌঁছে যাবে। সম্ভবত ভারতে এই প্রথম গরুদের জন্য অ্যাম্বুলেন্স চালু করা হচ্ছে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে।
রাজ্যের ডেইরি, পশুপালন ও মৎসমন্ত্রী লক্ষ্মীনরায়ণ চৌধুরী জানিয়েছেন, কল দিলেই ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স যাতে পৌঁছে যায় তার ব্যবস্থা করা হচ্ছে। আপাতত ৫১৫টি অ্যাম্বুলেন্স, চালু করা হবে। পরে আরো অ্যাম্বুলেন্স চালু হবে।
মন্ত্রী জানিয়েছেন, এর ফলে গুরুতর অসুস্থ গরুদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব হবে। সেজন্যই অ্যাম্বুলেন্সে একজন পশুচিকিৎসক ও তার দুই সহযোগী থাকবেন। আগামী ডিসেম্বর থেকে অ্যাম্বুলেন্স চালু হবে। পাশাপাশি এর জন্য লখনউতে কল সেন্টারও তৈরি করা হচ্ছে।
সেই সঙ্গে ভ্রুণ ট্রান্সপ্ল্যান্ট প্রযুক্তিও ব্যবহার করা হচ্ছে। এর ফলে যে গরু দুধ দেয় না, সেগুলি দুধ দেবে বলে মন্ত্রী জানিয়েছেন। এর ফলে ছাড়া গরুর সমস্যা দূর হবে বলে মন্ত্রী জানিয়েছেন। কারণ, দুধ দেয়া বন্ধ করলে কৃষকরা সেই গরুগুলিকে ছেড়ে দেয়। ফলে দলে দলে ক্ষুধার্ত গরু পরে কৃষকদের খেতে হামলা করে। তাই উত্তর ভারত-জুড়ে কৃষকরা রাতে ফসল পাহাড়া দেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন