editor
প্রকাশিত: 1:49 PM, September 16, 2021
হবিগঞ্জ প্রতিনিধি::
হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে যাত্রীবাহি বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুল শিক্ষিকাসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার বিকেল চারটার দিকে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে ধুলিয়াখাল আমতলী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- চুনারুঘাট উপজেলার শানখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকেয়া খাতুন (৪৫) ও সদর উপজেলার শরীফপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে সাইফুল ইসলাম (২৮)। সে বাহুবলের মিরপুর আলীফ সুবহান কলেজের ছাত্র।
হবিগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক এসআই সাইদুর রহমান জানান, হবিগঞ্জ শহর থেকে একটি যাত্রীবাহী বাস শ্রীমঙ্গল যাচ্ছে। পথিমধ্যে আমতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রোকেয়া খাতুন মারা যান।
স্থানীয় লোকজন আহত পাঁচজনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠালে সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সাইফুলকে মৃত ঘোষণা করেন।
বাকি আহতরা হলেন- হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার জামাল মিয়ার স্ত্রী আছমা খাতুন (৩০), একই এলাকার ওয়াহিদুর রহমানের স্ত্রী মারিয়া খাতুন (৩০) ও মেয়ে আরিয়া আক্তার (৩), চুনারুঘাট উপজেলার দেওন্দি এলাকার মৃত দেবানন্দ দাশের ছেলে চন্দন কুমার দাশ (৫০)। আহতদের মধ্যে তিনজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় শিশু আরিয়া আক্তারকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শী আব্দুল্লাহ জানান, সিএনজি অটোরিকশাটি হবিগঞ্জ যাচ্ছিল। এ সময় অপর একটি সিএনজি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি একেবাওে ধুমরে-মুছরে যায়।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৬/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন