editor
প্রকাশিত: 7:30 PM, October 28, 2021
নিজস্ব প্রতিবেদক
তারিক বিন হাবীব সভাপতি ও খালেদ সাইফুল্লাহ সেক্রেটারি জেনারেল
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সদস্য সম্মেলন-২০২১ বৃহস্পতিবার বিকেল ৩টায় পুরানা পল্টনস্থ দারুল খিলাফাহ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ তারিক বিন হাবীবের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মুহাম্মদ খালেদ সাইফুল্লাহ’র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ বলেন, দেশের প্রধান রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের মূল নেতৃবৃন্দ সন্ত্রাস, চাঁদাবাজী, ধর্ষণ ও টেন্ডারবাজিতে জড়িয়ে পড়েছে। ছাত্রনেতৃত্ব সবধরণের সন্ত্রাস, চাঁদাবাজী ও দুর্নীতি থেকে মুক্ত হতে পারলেই, জাতীয় নেতৃত্বে গুণগত পরিবর্তন আসবে। তাই ছাত্র মজলিসের সদস্যদের সন্ত্রাস, দুর্নীতি, টেন্ডারবাজি ও সকল সামাজিক অপরাধের বিরুদ্ধে আদর্শিকভাবে মোকাবেলা করতে হবে।
সভায় সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২১-২২ সেশনের জন্য মুহাম্মদ তারিক বিন হাবীব কেন্দ্রীয় সভাপতি পুনঃনির্বাচিত এবং মুহাম্মদ খালেদ সাইফুল্লাহ সেক্রেটারি জেনারেল মনোনীত হন। প্রধান নির্বাচন কমিশনার ও বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ নবনির্বাচিত সভাপতিকে শপথ বাক্য পাঠ করান।
সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা এনামুল হক মূসা, মাওলানা আজিজুর রহমান হেলাল, মুফতি নূর মোহাম্মদ আজিজী, মাওলানা হারুনুর রশীদ ভূইয়া, মুফতি আব্দুর রহীম সাঈদ প্রমূখ।
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর