editor
প্রকাশিত: 7:01 PM, October 18, 2021
নিজস্ব প্রতিবেদক
আল কুরআন অবমাননা, রংপুরের পীরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে আগুন দেওয়া, মুসলমানদের উপর পুলিশি হামলা ও হত্যা, ফেনীতে মসজিদে হামলা, তথ্যমন্ত্রী মুরাদ হাসান এর সংবিধান অবমাননা ও রাষ্ট্রধর্ম ইসলাম বিরোধী কুৎসিত মন্তব্য এবং সাম্প্রদায়িক সম্প্রতি বিনিষ্টকারীদের সুষ্ঠু বিচারের দাবীতে সিলেট জেলা ছাত্র অধিকার কর্তৃক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় সিলেট নগরীর কেন্দ্রীয় শহিদ মিনার থেকে কোর্ট পয়েন্টে বাংলাদেশ ছাত্র/যুব অধিকার পরিষদ সিলেট জেলার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাবেক কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক নাজমুস সাকিবের সভাপতিত্বে ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোস্তফিজুর রহমানের পরিচালনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুব অধিকার পরিষদের আহ্বায়ক অংকুর দাস অপু, যুগ্ম আহ্বায়ক শাহ শামীম আহমদ অপু, মুহিবুর রহমান লিপন, মো: ইমরান হোসেন, নাসির উদ্দিন আহমদ, শিবলী আহমেদ, সিলেট জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আব্দুল্লাহ আল মামুন সুজন, সহ-সভাপতি রাহাত নেওয়াজ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সায়েম আহমদ, আক্তার হোসেন, শাবিপ্রবি ছাত্র অধিকার পরিষদের প্রচার সম্পাদক আসাদুল্লাহ আল গালিব, মারজান আহমদ, জাহেদ আহমদ, জাওয়দুর রহমান, মাজেদ আহমদ প্রমুখ।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা বলেন, দেশব্যাপী মন্দির ও সনাতন ধর্মাবলম্বিদের ওপর হামলা একটি ন্যাক্কারজনক ঘটনা। কুমিল্লা, নোয়াখালী, ফেনী ও সম্প্রতি রংপুরে যে নিন্দনীয় ঘটনায় এদের পিছনে কারা ছিল তা জনগণ প্রত্যক্ষ করেছে। বক্তারা সাম্প্রদায়িক উস্কানি দাতা তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের পদত্যাগ দাবী করেন। বক্তারা আরো দাবী করেন সাম্প্রদায়িক সম্প্রতির এই বাংলাদেশকে অস্থিতিশীল করে ক্ষমতাশীনরা ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য এই সকল ঘটনা পরিকল্পিতভাবে ঘটাচ্ছে। সকল সাম্প্রদায়িক হামলায় প্রশাসনের নিরলিপ্ততাই এর প্রমাণ। বক্তারা বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান যে, সাম্প্রদায়িক দাঙ্গায় ফায়দা হাসিল কারী উগ্র বিজেপীকে এদেশের মাঠি ও মানুষকে ব্যবহার করতে দেওয়া যাবে না। কোনো বিশেষ গোষ্ঠির উসকানিতে আবেগ প্রবণ হয়ে সকল প্রকার হামলা এবং উসকানি মূলক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সকল সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
ডিএসএস/১৮/অক্টোবর/২০২১/রেদওয়ান
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক