editor

প্রকাশিত: 8:06 PM, October 21, 2021

রাহাতের বাড়িতে এমপি হাবিব

রাহাতের বাড়িতে এমপি হাবিব

নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ সুরমা সরকারি কলেজে ছুরিকাঘাতে নিহত আরিফুল ইসলাম রাহাতের (১৮) বাড়িতে উপস্থিত হয়ে তার পরিবারে সদস্যদের সমবেদনা জানিয়েছেন সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান এমপি। বৃহস্পতিবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রাহাতের বাড়িতে যান তিনি।

এসময় এমপি হাবিব রাহাতের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করা হবে আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, পুলিশ জানিয়েছে- অভিযুক্তদের মোবাইল ফোন ট্র্যাকিং করে ইতোমধ্যে তাদের অবস্থান নিশ্চিত হওয়া গেছে। তাই দ্রুততম সময়ের মধ্যে তাদের গ্রেফতার করা হবে বলে আমার বিশ্বাস।

এমপি হাবিব আরও বলেন, আমি ঢাকায় ছিলাম। সিলেট ফিরেই ঘটনা সম্পর্কে জেনেছি। খবর পেয়েই দক্ষিণ থানার ওসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোন করে বলেছি- ২৪ ঘণ্টার জন্য যেন আসামিদের গ্রেফতার করা হয়। র‍্যাবের সহযোগিতাও চেয়েছি। এ ঘটনায় জড়িত কেউ পার পাবে না।

সিলেটের দক্ষিণ সুরমা সরকারি কলেজে আরিফুল ইসলাম রাহাত (১৮) নামের এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। এ ঘটনায় সামসুদ্দোহা সাদি (২০) নামের এক ছাত্রলীগ কর্মীর নাম ওঠে এসেছে। তিনি সিলেটের কাশ্মির গ্রুপ করে বলে জানা গেছে।

সাদি ও তার সহযোগী তানভীর বৃহস্পতিবার দুপুর সোয়া ১২ টার দিকে দক্ষিণ সুরমা সরকারি কলেজের মূল ফটকের অদূরে (কলেজের ভেতরের) রাস্তায় রাহাতকে ছুরিকাঘাত করে। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান রাহাত।

অভিযুক্ত ছাত্রলীগ কর্মী সাদি দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজর থানাধীন সিলাম পশ্চিমপাড়ার আব্দুস সালামের ছেলে এবং তার সঙ্গে থাকা তানভীর একই এলাকার জামাল মিয়ার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনামতে জানা গেছে, রাহাত প্রাইভেট পড়তে যাওয়ার উদ্দেশে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বাড়ি থেকে বের হয়। এসময় চাচাতো ভাই রাফি তার সঙ্গে মোটরসাইকেলে ছিলেন। যাবার পথে চাচাতো ভাইকে কলেজ গেটে রেখে এক বন্ধুর সাথে দেখা করতে কলেজের ভেতর যায় রাহাত। কলেজ থেকে বের হওয়ার সময় কলেজের মূল গেট থেকে ২০-২৫ গজ ভেতরে সাদি ও তানভীর সিলভার রঙ্গের একটি পালসার মোটরসাইকেলযোগে পেছন থেকে এসে রাহাতের ডান পায়ের উরুতে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। ছুরিকাঘাতের পর তারা পালিয়ে যায়। পরে রাহাতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাহাতের মরদেহ ময়না তদন্তের জন্য বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। তিনি দক্ষিণ সুরমা উপজেলার পুরাতন তেতলি এলাকার সুরমান আলীর ছেলে ও দক্ষিণ সুরমা কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র।

এ ঘটনায় কলেজে ৩ দিনের জন্য পাঠদান বন্ধের নোটিশ জারি করেছে কর্তৃপক্ষ। তবে পরীক্ষা চলবে। কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শামসুল ইসলাম বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকেল ৩টায় সিলেটভিউ-কে নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনা তদন্তে ৩ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী ৩ কার্যদিবসের মধ্যে রিপোর্ট প্রদান করবে। এছাড়াও ‘খুনিকে’ ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের জন্য পুলিশের কাছে জোর দাবি জানিয়েছেন অধ্যক্ষ মোহাম্মদ শামসুল ইসলাম।

এদিকে, রাহাত হত্যার ঘটনায় সিলেট-ঢাকা মহাসড়ক আধা ঘণ্টা অবরোধ করে রাখেন স্থানীয় এলাকাবাসী ও কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে সড়ক অবরোধ করেন তারা। এসময় রাহাতের ‘হত্যাকারীকে’ ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানান তারা। পরে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদারের আশ্বাসের ভিত্তিতে আধা ঘণ্টা পর বিকেল ৪টায় অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মূল ফটকসহ দক্ষিণ সুরমা কলেজে পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে এবং অভিযুক্ত সাদি ও তানভিরকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

এ বিষয়ে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বৃহস্পতিবার বিকাল ৫টায় বলেন, কী কারণে এ ঘটনা ঘটেছে তা এখনও পাওয়া যায়নি। তবে অভিযুক্ত সাদি ও তানভিরকে দ্রুত গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে পুলিশ। তাদের গ্রেফতার করতে পারলে বিস্তারিত বলা যাবে।

ডিএসএস/২১/অক্টোবর/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর