editor
প্রকাশিত: 6:09 PM, September 20, 2021
অনলাইন ডেস্ক
প্রতিবন্ধকতা দূর করে রাশিয়ায় সরাসরি পণ্য রপ্তানির ক্ষেত্র প্রস্তুত করতে দেশটির রাষ্ট্রদূতের মাধ্যমে রুশ সরকারের সহযোগিতা চেয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
সোমবার সচিবালয়ে নিজের দপ্তরে ঢাকায় নবনিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভিকেনতেভিচ মাস্তিতস্কি-এর সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ সহযোগিতা চান।
রাষ্ট্রদূতের উদ্দেশে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বর্তমানে রাশিয়ার বাজারে সরাসরি বাংলাদেশি পণ্য রপ্তানির সুযোগ নেই। ব্যাংকিং চ্যানেলে লেনদেন করতে না পারা এবং আরও কিছু শুল্ক জটিলতার কারণে অন্য দেশের মাধ্যমে রাশিয়ার বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানি করতে হচ্ছে। এতে রাশিয়ার বাজারে বাণিজ্য আশা অনুযায়ী বাড়ছে না।’
টিপু মুনশি বলেন, ‘রাশিয়ার বাজারে বাংলাদেশের তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্যের বিপুল চাহিদা রয়েছে। অথচ এই তৈরি পোশাকও বিভিন্ন জটিলতার কারণে রাশিয়ার বাজারে নিতে অন্য দেশের মাধ্যমে পাঠাতে হচ্ছে। তাই তৈরি পোশাকসহ অন্যান্য পণ্য সরাসরি রপ্তানিতে রাশিয়ান সরকারের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।’
বাণিজ্যমন্ত্রী রাষ্ট্রদূতকে জানান, জটিলতাগুলো চিহ্নিত করা হয়েছে। এগুলো সমাধানের চেষ্টা চলছে। সমস্যার সমাধান হলে রাশিয়ার বাজারে বিপুল পরিমাণ বাংলাদেশের তৈরি পণ্য রপ্তানি করা সম্ভব হবে।
বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে রুশ সরকারের সহযোগিতা দাবি করে বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে।
বাংলাদেশ এখন উন্নতমানের পণ্য প্রতিযোগিতামূলক মূল্যে সরবরাহ করতে সক্ষম। বিশ্বব্যাপী বাংলাদেশের তৈরি পণ্যের চাহিদা বাড়ছে। রাশিয়ার সহযোগিতায় বাংলাদেশ রাশিয়াসহ ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন ও সিআইএসভুক্ত অন্যান্য দেশে রপ্তানি বৃদ্ধি করতে আগ্রহী।’
এসব আগ্রহের জবাবে মন্ত্রীকে অবহিত করে নবনিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভিকেনতেভিচ মাস্তিতস্কি বলেন, ‘বাংলাদেশকে রাশিয়া বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। তাই বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি করতেও আগ্রহী। কারণ আমাদের দেশে (রাশিয়ায়) বাংলাদেশের পণ্যের অনেক চাহিদা রয়েছে। চলমান বাণিজ্য বাধা দূর হলে উভয় দেশের বাণিজ্য ও বিনিয়োগ বাড়বে। রাশিয়ান সরকার চলমান সমস্যাগুলো দূর করতে আন্তরিক। রাশিয়া বাংলাদেশের উন্নয়নে সহযোগী হতে চায়।’
২০২০-২০২১ অর্থ বছরে রাশিয়ায় ৬৬ কোটি ৫৩ লাখ ১০ হাজার ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। একই সময়ে আমদানি করেছে ৪৬ কোাটি ৬৭ লাখ ডলারের পণ্য।
রুশ রাষ্ট্রদূতের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর সাক্ষাতের সময় আরও উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. হাফিজুর রহমান, অতিরিক্ত সচিব (এফটিএ) নূর মো. মাহবুবুল হকসহ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কমকর্তারা।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২০/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে