editor
প্রকাশিত: 2:17 PM, September 30, 2021
অনলাইন ডেস্ক
নেটিজেনরা তো দেখে একেবারে থ! ক্যাটরিনা কাইফের সঙ্গে এত মুখের মিল কীভাবে? কোথা থেকে এলেন এই কন্যা? ক্যাটরিনার দূর সম্পর্কের বোন নাকি! আপাতত, এই প্রশ্নের উত্তরই খুঁজে চলেছে নায়িকার অনুরাগীরা। অন্যদিকে, অবিকল ক্যাটরিনার মতো দেখতে এই মুম্বই কন্যার ইনস্টাগ্রামে সেকেন্ডে সেকেন্ডে বেড়ে চলেছে ফলোয়ার। তা কে এই সুন্দরী? নাম আলিনা রাই। থাকেন মুম্বইয়ে। সোশ্যাল মিডিয়ায় দারুণ অ্যাক্টিভ আলিনা। নিয়মিত ছবি-ভিডিও পোস্টও করেন। নিজেকে মডেল এবং সোশ্যাল মিডিয়া তারকা নামেই পরিচয় দেন। আর এবার তিনি নেটিজেনদের কাছে ক্যাটরিনার কপি পেস্ট!
নেটদুনিয়ায় আলিনা কিন্তু বেশ পরিচিত মুখ।
ইনস্টাগ্রাম বলছে, আলিনার ফলোয়ারের সংখ্যা ২ লক্ষ ছাড়িয়েছে। আর ভাইরাল হওয়ার পর তো ফলোয়ার বাড়ছে হু হু করে। ২০২০ সালে বাদশার একটি গানে দেখা গিয়েছিল আলিনাকে। শুধু তাই নয়, কয়েকটি বিজ্ঞাপনেও অভিনয় করেছেন তিনি। তবে সেভাবে নজর কাড়তে পারেননি। মডেলিং জগতে অবশ্য নামডাক রয়েছে তার। সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয়। সিনেমায় আসবেন? আলিনা কিন্তু এসব প্রশ্নের উত্তর দিতে একেবারে নারাজ। অন্যদিকে আলিনার এই ছবি দেখে নেটিজেনরা বলছেন, নিশ্চয়ই আলিনা কসমেটিক সার্জারি করিয়েছেন। কেউ কেউ আবার বলছেন, ক্যাটরিনার থেকেও বেশি সুন্দরী আলিনা।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/৩০/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন