editor

প্রকাশিত: 12:14 AM, November 9, 2021

অন্যরকম অভিজ্ঞতার মুখোমুখি পূজা

অন্যরকম অভিজ্ঞতার মুখোমুখি পূজা

অনলাইন ডেস্ক
হালের ব্যস্ততম নায়িকা পূজা চেরি এখন ঢাকায়। সম্প্রতি তিনি ‘গলুই’- সিনেমার শুটিং শেষ করেছেন। শেষ করে আর দেরি করেননি সোজা জামালপুর থেকে ঢাকায় ফিরে এসেছেন। আর সঙ্গে অভিজ্ঞতার পাল্লা আরও ভারি করে তো অবশ্যই। কারণ এবার যে কাজ করা হয়েছে ঢালিউডের সুপারস্টার শাকিব খানের সঙ্গে। এ নায়কের বিপরীতে প্রথমবারের মতো নায়িকা হয়ে অভিনয় করছেন পূজা। ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদানের এই সিনেমাটি পরিচালনা করছেন এস এ হক অলিক। এই ছবিতে কাজ করতে গিয়ে অনেক কিছু শেখা হয়েছে পূজা চেরির।

এমনটিই জানালেন তিনি। এই নায়িকা বলেন, ছবিটির শুরু থেকেই এক্সসাইটেড ছিলাম। কারণ এই ছবিতে আমি শাকিব ভাইয়ের বিপরীতে কাজ করছি। তিনি দেশের শীর্ষ নায়ক। শুটিংয়ে তাকে দেখতে হাজার হাজার মানুষ দূর-দূরান্ত থেকে ছুটে এসেছেন। তার থেকে অনেককিছু শেখাও হয়েছে আমার। কারণ উনি অনেক অভিজ্ঞ। তার অভিনয়ের দক্ষতা অনেক বেশি। সবমিলিয়ে নানা অভিজ্ঞতার মধ্যদিয়ে এ জার্নি শেষ হলো। নৌকার গলুই থেকেই সিনেমার নামকরণ করা হয়েছে ‘গলুই’। গলুই যেহেতু নৌকার গুরুত্বপূর্ণ অংশ, তাই এ গলুইয়ের সঙ্গে জীবন, সম্পর্ক, পরিবার, রাষ্ট্রকে মিলিয়ে তৈরি করা হয়েছে চিত্রনাট্য। ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা ও বিস্তীর্ণ এক জনপদের মানুষের জীবনের গল্পে নির্মিত হচ্ছে সিনেমাটি। ‘গলুই’য়ে শাকিব খান অভিনয় করেছেন ‘লালু’ চরিত্রে। আর পূজা চেরি ‘মালা’ চরিত্রে। শাকিব খান ও পূজা চেরি ছাড়াও গলুই সিনেমায় অভিনয় করছেন আজিজুল হাকিম, আলী রাজ, সমু চৌধুরী, সূচরিতা, সুব্রত প্রমুখ। এদিকে, পূজার জন্য আরও এক আনন্দের ব্যাপার হচ্ছে, সিয়ামের বিপরীতে তার অভিনীত ‘শান’ মুক্তি পাচ্ছে আগামী বছরের ৭ই জানুয়ারি। এর আগে মুক্তির কথা থাকলেও করোনার কারণে আটকে যায়।

এই সিনেমাটি নিয়েও বেশ উচ্ছ্বসিত পূজা। তিনি বলেন, ঢাকার বাইরে শুটিংয়ে থাকায় ছবিটি টিমের সবার সঙ্গে বসে দেখতে পারিনি। অন্যরা দেখে আমাকে জানিয়েছে দারুণ হয়েছে। ভীষণ আশাবাদী কাজটি নিয়ে। এদিকে, পূজা অভিনীত অনন্য মামুনের সঙ্গে ‘সাইকো’, সৈকত নাসিরের ‘মাসুদ রানা’, ইস্পাহানী আরিফ জাহানের পরিচালনায় ‘হৃদিতা’ মুক্তির অপেক্ষায় রয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন