editor
প্রকাশিত: 12:31 AM, November 9, 2021
অনলাইন ডেস্ক
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অমুসলিমদের জন্য বিয়ে বিচ্ছেদ, উত্তরাধিকার, সন্তানের অভিভাবকত্ব নিয়ে নতুন নীতিমালা জারি করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
সংবাদ সংস্থা ডাব্লিউএএম রোববার এক প্রতিবেদনে জানিয়েছে, এই ধরনের মামলা পরিচালনার জন্য নতুন আদালত গঠন করা হয়েছে। দেশটিতে কর্মরত বিপুল সংখ্যক বিদেশিদের বোঝার সুবিধার জন্য আরবির পাশাপাশি ইংরেজিতেও আদালতের কার্যক্রম চলবে।
নতুন আইনে পরিবর্তন আনা হয়েছে সন্তানের অভিভাবকত্বের ক্ষেত্রেও। নতুন আইনানুযায়ী বাবা-মা দুজনকেই সন্তানের যৌথ অভিভাবকত্বের অনুমতি দেওয়া হয়েছে। ২০টি আর্টিকেল সমন্বয়ে গঠিত ওই আইনে সিভিল ম্যারিজের ধারণা প্রবর্তনের পাশাপাশি সন্তানের দেখভালের দায়িত্ব যে চায় তাকেই দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
আবুধাবির বিচার বিভাগের বরাত দিয়ে দেশটির জাতীয় দৈনিকের প্রতিবেদনে বলা হয়েছে, অমুসলিমদের মধ্যে ব্যক্তিসত্ত্বার বিরোধ মোকাবেলায় ‘একটি নমনীয় ও উন্নত আইনি প্রক্রিয়া’ প্রদানের লক্ষ্যেই নতুন আইনটি প্রণয়ন করা হয়েছে।
গত বছর আবুধাবি কর্তৃপক্ষ জানিয়েছিল, তারা মুসলিম পারিবারিক আইন ঢেলে সাজাবে। সে সময় অবিবাহিত যুগলদের একসঙ্গে বসবাস, অ্যালকোহল বিধিনিষেধ শিথিলকরণ ও তথাকথিত ‘অনার কিলিং’কে অপরাধ হিসেবে গণ্য করাসহ বেশকিছু বিষয় অনুমোদন দেওয়ার বিষয় নতুন আইনে থাকবে বলে কর্তৃপক্ষ জানিয়েছিল। এরপরই নতুন এই আইন প্রণয়নের ঘটনা সামনে এলো।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন