editor

প্রকাশিত: 6:42 PM, October 17, 2021

দৈনিক স্বাধীন বাংলা পত্রিকার প্রতিনিধি ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত

দৈনিক স্বাধীন বাংলা পত্রিকার প্রতিনিধি ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রী মো. শাহাবুদ্দিন এমপি বলেছেন, পত্রিকা সমাজের দর্পন।তত্ত্ববহুল, সঠিক এবং সত্য খবর প্রচারের মাধ্যমে সাংবাদিকেরা সমাজকে উপকৃত করেন। সম্প্রতি পূজামন্ডপে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে যারা দেশের অগ্রযাত্রাকে এবং দেশরত্ম শেখ হাসিনার ভিশন-২০৪১ কে বাধাগ্রস্থ করতে চাচ্ছে, তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসা হবে। বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ, ধর্ম-বর্ণ-জাতি নির্বিশেষে সকল মানুষকে নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ে উঠবেই।

মন্ত্রী আরো বলেন, আওয়ামী-লীগ সরকার ক্ষমতায় এসে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। প্রধানমন্ত্রীর লক্ষ্য ২০৪১ সালে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা এবং ১০০টি ইকোনমিক জোন গড়ে তোলা। ইকোনমিক জোনের মাধ্যমে দেশের মানুষের বেকার সমস্যা দূর হবে এবং বিদেশিরা বিনিয়োগে আগ্রহী হবে।

পরিবেশের ক্ষতি না করার কঠোর নির্দেশ জানিয়ে মন্ত্রী বলেন, টিলা কাটা, নদী ভরাট, পুকুর ভরাট, পরিবেশ দূষণের বিরুদ্ধে সাথে সাথে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিচ্ছি।সাংবাদিকদের মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশর প্রতি কলম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী আরো জানান, ৬ লেন রাস্তার কাজ শীঘ্রই শুরু হবে এবং সিলেট-ঢাকা রেললাইন ডাবলের দাবি প্রধানমন্ত্রী বরাবর উত্থাপন করা হয়েছে।

আজ সন্ধ্যে ৭টায় কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দৈনিক স্বাধীন বাংলা’র প্রতিনিধি সম্মেলন ও সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী। অনুভূতি প্রকাশে তিনি বলেন, স্বাধীন বাংলার সম্পাদকের স্বপ্ন এবং কাজকে আমি স্যালুট জানাই। সিলেটবাসীর এই ভালোবাসার ঋণ শোধ করা যাবে না। যতদিন কাজ করবো জানপ্রাণ দিয়ে সিলেটের মানুষের জন্য করবো, আপনাদের জন্য সবসময় আমার দরজা খোলা। একটা অনুরোধ সবাইকে আমরা সিলেটীরা দিন দিন শিক্ষা-দীক্ষা এবং প্রশাসনে পিছিয়ে যাচ্ছি। আজকে সবাই একটা কমিটমেন্ট করবেন, আপনার অন্তত একটি সন্তানকে প্রশাসনের জন্য গড়ে তুলবেন।

বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি বীর মুক্তিযোদ্ধা ড.মো. আবু তারিক বিশেষ অতিথির বক্তব্যে বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। এটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। কতিপয় হলুদ সাংবাদিকতা বাদ দিলে সাংবাদিকরা সমাজের চোখে মর্যাদাবান। সাংবাদিকদের নৈতিক মূল্যবোধ এবং সংবাদ পড়া ও অনুশীলন জরুরি। সচেতন সমাজের অধিকাংশ মানুষ সাংবাদিকতার প্রতি দূর্বল। সাংবাদিকতার মাধ্যমেই দেশ ও সমাজের প্রকৃত সত্য উদঘাটন সম্ভব।

দৈনিক স্বাধীন বাংলার সম্পাদক ও প্রকাশক মো. আখলাকুল আম্বিয়া’র সভাপতিত্বে ও জাতীয় প্রেসক্লাবের সদস্য সাংবাদিক সালেহ আহমদ ও সিলেটের দৈনিক দিনরাত পত্রিকার সম্পাদক মুজিবুর রহমান ডালিম এর যৌথ পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি বীর মুক্তিযোদ্ধা ড.মো. আবু তারিক হবিগঞ্জ-১ আসনের সাংসদ গাজী মোহাম্মদ শাহনওয়াজ (মিলাদ গাজী), সিলেট-৩ আসনের সাংসদ মো. হাবিবুর রহমান হাবিব, সাংসদ শামীমা শাহরিয়ার এবং সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোর্শেদ আহমেদ চৌধুরী।

এসময় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী-লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক ফালাহ উদ্দিন আলী আহমদ, কানাইঘাট উপজেলা চেয়ারম্যান মোমিন চৌধুরী, দৈনিক স্বাধীন বাংলার নির্বাহী সম্পাদক মাহবুবুল আম্বিয়া, সিলেটের সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ও স্বাধীন বাংলার সিলেট ব্যুরো চীফ এম.এ.হান্নান, স্বাধীন বাংলার যুগ্ম সম্পাদক প্রদ্যুৎকুমার তালুকদার, ও সাংবাদিক ও আইনজীবি আতাউর রহমান শামীম । শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী হারুন উর রশীদ।সংবর্ধিত অতিথির উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন দৈনিক স্বাধীন বাংলার সম্পাদক ও প্রকাশক আখলাকুল আম্বিয়া।

দৈনিক স্বাধীন বাংলার পক্ষ থেকে দৈনিক স্বাধীন বাংলার যুগ্ম সম্পাদক প্রদ্যুৎকুমার তালুকদার, স্বাধীন বাংলার সিলেট ব্যুরো চীফ এম.এ.হান্নান ও সাংবাদিক ও আইনজীবি আতাউর রহমান শামীমকে ক্রেষ্ট প্রদান করা হয়।

ডিএসএস/১৭/অক্টোবর/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন