editor

প্রকাশিত: 10:23 PM, November 5, 2021

‘জন উইক’ ফ্রাঞ্চাইজির নতুন সিনেমায় আনা ডি আরমাস

‘জন উইক’ ফ্রাঞ্চাইজির নতুন সিনেমায় আনা ডি আরমাস

অনলাইন ডেস্ক
কিয়ানু রিভস অভিনীত আলোচিত ‘জন উইক’ ফ্রাঞ্চাইজির স্পিন-অফ ‘ব্যালেরিনা’ বেশ কিছুদিন থেকেই আলোচনায় রয়েছে। নিজের পরিবারের হত্যার প্রতিশোধের গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে সিনেমাটি। জানা গেছে, সিনেমাটিতে অভিনয় করছেন ‘জেমস বন্ড’ সিরিজের মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা ‘নো টাইম টু ডাই’ অভিনেত্রী আনা ডি আরমাস।

হলিউড ভিত্তিক সংবাদমাধ্যম ভেরাইটি’র প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, অভিনেত্রী আনা ডি আরমাসের সাথে ইতিমধ্যে আলাপ করেছেন সিনেমাটির নির্মাতারা। অ্যাকশন থ্রিলার সিনেমাটি পরিচালনা করছেন ‘আন্ডারওয়ার্ল্ড’ খ্যাত পরিচালক লেন উইজম্যান। আর সিনেমাটির চিত্রনাট্য রচনা করেছেন শায় হাতেন। তিনি এর আগে ‘জন উইক: চ্যাপ্টার ৩ – প্যারাবেলাম’ সিনেমাটির চিত্রনাট্য রচনা করেছিলেন। এছাড়া তিনি ‘জন উইক’ ফ্রাঞ্চাইজির পরবর্তী দুটি সিনেমা ‘চ্যাপ্টার ৪’ এবং ‘চ্যাপ্টার ৫’ সিনেমা দুটির চিত্রনাট্যের সাথে যুক্ত রয়েছেন।

গোল্ডেন গ্লোব মনোনীত অভিনেত্রী আনা ডি আরমাসকে সর্বশেষ দেখা গেছে জেমস বন্ড সিরিজের ‘নো টাইম টু ডাই’ সিনেমায়। সেখানে তিনি সিআইএ এজেন্ট পালোমা চরিত্রে অভিনয় করেছেন।

এদিকে আনা ডি আরমাস অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ব্লন্ডে’ মুক্তির অপেক্ষায় রয়েছে। আগামী বছরের মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটি হলিউডের প্রখ্যাত অভিনেত্রী মেরিলিন মনরোর জীবনী নিয়ে নির্মিত হচ্ছে। আরমাস অভিনীত অন্যান্য আলোচিত সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘নাইভ আউট’ এবং ‘ব্লেড রানার ২০৪৯’। ‘ব্লন্ডে’ ছাড়াও আরমাস অভিনীত ‘ডিপ ওয়াটার’ এবং ‘দ্য গ্রে ম্যান’ সিনেমাগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে।

প্রসঙ্গত, কিয়ানু রিভস অভিনীত ‘জন উইকঃ চ্যাপ্টার ৪’ সিনেমাটি আগামী বছরের ২৭শে মে মুক্তি পেতে যাচ্ছে। জনপ্রিয় এই ফ্রাঞ্চাইজির চতুর্থ পর্বে কিয়ানু রিভস ছাড়া আরো অভিনয় করেছেন লরেন্স ফিশবার্ন, ইয়ান ম্যাকশেন, ল্যান্স রেডিক এবং রিনা সাওয়ায়ামা। মুক্তি প্রতীক্ষিত সিনেমাটি পরিচালনা করেছেন চাদ স্ট্যাহেলস্কি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন