editor
প্রকাশিত: 9:17 PM, September 11, 2021
নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ দেড় বছর পর সারাদেশের ন্যায় সিলেটেও রোববার শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে। সরকারি নির্দেশনা অনুযায়ী ইতোমধ্যে সিলেটে সবগুলো শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধির সকল ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে।
শিক্ষা প্রতিষ্ঠান খোলার খবরে সিলেটে শিক্ষার্থী ও অভিবাবকরা শনিবার বিভিন্ন মার্কেট ও স্কুল ড্রেসের দোকানে ভিড় করেন। সরজমিনে বিভিন্ন মার্কেটে ঘুরে দেখা যায়, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ড্রেস কিনতে শিক্ষার্থী ও অভিবাবকরা ভিড় করেছেন। এসময় দোকানগুলোতে কর্মরতরা ক্রেতাদের সামাল দিতে অনেকটা হিমশিম খেতে দেখা যায়। শিক্ষার্থীরাও অনেক উৎসাহের সাথে ড্রেস, ইউনিফর্ম, জুতাসহ আনুসাঙ্গিক সামগ্রী কিনতে দেখা যায়।
স্কুল ড্রেস কিনতে আসা রেদওয়ান নামের এক শিক্ষার্থী বলেন, ‘অনেক দিন পরে স্কুল খুলছে, তাই আগের ড্রেসগুলো পুরাতন হয়ে যাওয়ায় নতুন ড্রেস কিনতে আসছি।
নগরীর সমবায় ভবনের স্কুল ড্রেসের দোকানে কর্মরত খছরুজ্জামান বলেন, দীর্ঘদিন করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ব্যবসা মন্দা ছিলো, এখন সরকার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ায় আবার ব্যবসা চাঙ্গা হচ্ছে।
প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ বাংলাদেশে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়। ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য জানায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। ভাইরাসটির বিস্তার রোধে ওই বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। এরপর সংক্রমণ পরিস্থিতির বিশেষ উন্নতি না হওয়ায় দফায় দফায় ছুটি বাড়ানো হয়। চলতি বছরের শুরুর দিকে সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে এলে কয়েক দফা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার প্রস্তুতি নিলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়ে ওঠেনি।
তবে সম্প্রতি করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি ঘটলে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আগামী ১২ সেপ্টেম্বর থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান তথা প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে খুলে দেয়ার সিদ্ধান্তের কথা জানান।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১১/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
5 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।
6 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
1 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার
6 মো: আল-আমিন মিয়া সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরত,
1 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক
4 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে
4 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর
5 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা