editor

প্রকাশিত: 7:43 PM, September 27, 2021

বছরে একটি করে সিনেমা নির্দেশনা দিতে চাই -রোজিনা

বছরে একটি করে সিনেমা নির্দেশনা দিতে চাই -রোজিনা

অনলাইন ডেস্ক
এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা রোজিনা প্রথমবার ছবি পরিচালনা করছেন। সরকারি অনুদানে নির্মিত এ ছবির নাম ‘ফিরে দেখা’। পরিচালনার পাশাপাশি এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ও করছেন রোজিনা। তার সঙ্গে সহশিল্পী হিসাবে জুটি বেঁধেছেন ইলিয়াস কাঞ্চন। অন্য দুটি কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে চিত্রনায়ক নিরব ও অর্চিতা স্পর্শিয়াকে। ‘ফিরে দেখা’র কাজ কোন পর্যায়ে আছে? রোজিনা বলেন, শুটিং, ডাবিং শেষ। এডিটিংয়ের কাজ চলছে এখন। ছবিটি মুক্তির পরিকল্পনা করছেন কবে? এ অভিনেত্রী বলেন, মুক্তির পরিকল্পনা আছে ডিসেম্বরে।

কিন্তু করোনা পরিস্থিতি কি হয় তা তো বলা যাচ্ছে না। নির্দেশনায় কি আপনাকে নিয়মিত পাওয়া যাবে? রোজিনা বলেন, হ্যাঁ। যতক্ষণ সুস্থ সবল থাকি কাজের মধ্যে থাকতে চাই। নির্দেশনাও দিতে চাই নিয়মিত। বছরে অন্তত একটি করে সিনেমা নির্দেশনা দিতে চাই। ইতোমধ্যে আরও একটা নতুন সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ শুরু করে দিয়েছি। এখনও নাম ঠিক করা হয়নি। কোন ধরনের গল্প নিয়ে নতুন সিনেমাটি বানাচ্ছেন? রোজিনা বলেন, জীবনধর্মী সামাজিক গল্প। বাস্তবতার ছোঁয়া থাকবে আবার ফ্যান্টাসিও থাকবে। ফ্যান্টাসি মানে সার্কাস নয়! যতকটুকু বিনোদন দরকার ততটুকু রাখবো। করোনা ধাক্কা সামলে আবারও সরব হয়ে উঠছে চলচ্চিত্র জগৎ। আপনি কতটুকু আশাবাদী? এ চিত্রনায়িকা বলেন, স্বপ্ন তো থাকতেই হবে।

স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন ছাড়া তো মানুষ বাঁচে না। আমার জন্ম চলচ্চিত্রে, এই জগতে ধ্বস নেমে আসুক এটা তো চাইব না। সবসময়ই চাই চলচ্চিত্র আগের জায়গায় ফিরে আসুক। শুধু আমাদের দেশ নয় বাইরেও যেন আমাদের চলচ্চিত্র মুক্তি পায়, প্রশংসিত হয়। বিশেষ করে আমি এটা চাই। দেশের বাইরে কি যাচ্ছেন? উত্তরে রোজিনা বলেন, হ্যাঁ, এক মাসের জন্য দেশের বাইরে যাবো। অক্টোবরের ১৪ তারিখ যাবো দুবাই। সেখান থেকে যাবো নিউইয়র্ক। পরিবারের লোকজন আছেন সেখানে। তাদের সঙ্গে সময় কাটাবো, ঘুরবো। তারপর নভেম্বরের ২০ তারিখ আবার ফিরবো দেশে।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/২৭/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন