editor
প্রকাশিত: 10:56 PM, November 12, 2021
অনলাইন ডেস্ক
বাংলাদেশ জাতীয় দলের এক সময়কার নিয়মিত ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে দাবি করে ফেসবুক লাইভে এসে আলোচিত হয়েছেন মডেল ও অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রা। তাদের সেই সম্পর্কের ইতি ঘটেছে আগেই। চলতি বছরের বিশ্ব ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) কেবিন ক্রু তামিমা তাম্মিকে বিয়ে করেছেন নাসির। বিয়ের পরও লাইভে এসেছিলেন সুবাহ।এবার এই ক্রিকেটারের স্মৃতি ভুলে নতুন প্রেমে মজেছেন সুবাহ।
শুক্রবার বিকালে ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে নতুন প্রেমের খবর জানিয়েছেন সুবাহ। তিনি লিখেছেন, হ্যাঁ, আমি প্রেমে পড়েছি। নতুন এবং গভীরভাবে। খুব শিগগিরই আমি তাকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব, ইনশাআল্লাহ।
এর আগে বৃহস্পতিবার তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, একজন সুদর্শন পুরুষের চেয়ে একজন যত্নশীল পুরুষ উত্তম!সেই সঙ্গে একটি আঁকা ছবিও পোস্ট করেন।
তিন বছর আগে নাসিরের সঙ্গে প্রেমের সম্পর্কের ইতি ঘটলেও এই ক্রিকেটারের অধ্যায় সামনে এলেই পুরনো সম্পর্ক প্রসঙ্গে মন্তব্য করতে ছাড়েননি সুবাহ। সম্প্রতি নাসিরের নাম উল্লেখ না করে তার উদ্দেশে ফেসবুকে একটি খোলা চিঠি লিখেছিলেন এই চিত্রনায়িকা।
প্রসঙ্গত, নাসির-সুবাহর সম্পর্ক নিয়ে কম সমালোচনা ও ট্রল হয়নি। সেই ঘটনার পর ব্যাপক পরিচিত পান সুবাহ। সিনেমায় গান করতে এসে নায়িকা হয়ে গিয়েছেন। রীতিমতো চারটি ছবিতে অভিনয়ও করে ফেলেছেন। যদিও কোনোটিই এখনো মুক্তি পায়নি।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন