editor
প্রকাশিত: 7:34 PM, October 5, 2021
নিজস্ব প্রতিবেদক
নবীগঞ্জ প্রতিনিধিঃ গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা- সিলেট মহা সড়কের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ব্যস্ততম জনবহুল আউশকান্দি থেকে র্যাবের অভিযানে ২৪ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব সূত্রে জানাযায়, গত সোমবার দিবাগত রাত ১১টা ৫০মিনিটের সময় সিলেট ইসলামপুর ক্যাম্পের একটি অভিযানিক দলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামিউল আলম ও এএসপি তুহিন রেজার নেতৃত্বে আউশকান্দি আমকোনা সাকিনস্থ হাইওয়ে রাস্তার পাশে অবস্থিত নবীগঞ্জ পল্লীবিদ্যুৎ সাব ষ্টেশন-২ এর সামনে অভিযান চালিয়ে চাঁদপুর জেলার মতলব উত্তর থানার গুচ্চগ্রামের মৃত লোকমান খানের পুত্র মোঃ মহরম খাঁন (২৬)কে আটক করে তার হেফাজতে থাকা ২৪ কেজি গাঁজা, ২টি মোবাইল ও ২টি সীমকাড জব্দ পূর্বক গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর সারণী ২৪(গ) ধারায় মামলা দায়ের করে আসামী ও জব্দকৃত আলামত সহ নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। এবং আদালতে পাটানোর ব্যবস্থা চলছে বলেও জানান।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৫/অক্টোবর/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন