editor

প্রকাশিত: 7:27 PM, October 17, 2021

মাধবপুরে পৃথক মোটরসাইকেলে নিহত -৪

মাধবপুরে পৃথক মোটরসাইকেলে নিহত -৪

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি::
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের পৃথক স্থানে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চার যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই যুবক।

রবিবার (১৭ অক্টোবর) দুপুর ২টার দিকে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের সুরমা চা বাগানের তিন বাংলো নামক স্থানে প্রথম দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তেলিয়াপাড়া থেকে একটি দ্রুতগামী মোটরসাইকেল চুনারুঘাট যাওয়ার পথে সুরমা চা বাগানের তিনবাংলো নামক স্থানে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোজাম্মেল হক (২১) নামে এক যুবক নিহত হন।

খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় তিন যুবককে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অজয় রায় (২০)কে মৃত ঘোষণা করেন ও জয় দেব (২১) কে উন্নত চিকিৎসার জন্য সিলেট উসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় এবং অনিক বিশ্বাস (১৮) কে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

নিহত মোজাম্মেল হক হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশি ইউনিয়নের হাজীপুর গ্রামের আব্দুল হক এর পুত্র ও অজয় রায় একই জেলার মাধবপুর উপজেলার শাহজিবাজার এলাকার গোপাল রায়ের পুত্র। আহত জয় দেব মাধবপুর উপজেলার শাহজিবাজার এলাকার পলাশ দেবের পুত্র ও অনিক বিশ্বাস একই এলাকার চন্দ্র বিশ্বাস এর পুত্র।

দুর্ঘটনায় হতাহতের লাশ দেখে অফিসে যাওয়ার সময় বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা- সিলেট পুরাতন মহাসড়কের উত্তর সুরমা এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ইফতিকার আহমেদ (৪০) নামে এক ব্যাক্তি নিহত হন। তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফার নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত তারেক মিয়া (৩০) কে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তারেক মিয়া হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া গ্রামের ডা.শাজাহান মিয়ার পুত্র ও ইফতিকার আহমেদ একই জেলার বানিয়াচং উপজেলার নন্দিপাড়া এলাকার আব্দুল জলিলের পুত্র। তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা উভয় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডিএসএস/১৭/অক্টোবর/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন