editor

প্রকাশিত: 11:30 PM, October 21, 2021

বড়লেখায় আ.লীগে মনোনয়নপ্রত্যাশী ৫৩

বড়লেখায় আ.লীগে মনোনয়নপ্রত্যাশী ৫৩

বড়লেখায় আ.লীগে মনোনয়নপ্রত্যাশী ৫৩

বড়লেখা প্রতিনিধি
তৃতীয় ধাপে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায়। এই উপজেলার ১০ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে জেলা আওয়ামী লীগের নেতাদের কাছে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন ৫৩ জন মনোনয়নপ্রত্যাশী।

জানা গেছে, ৫৩ জন মনোনয়নপ্রত্যাশীর মধ্যে ৩৮ জনের নাম কেন্দ্রে পাঠিয়েছে জেলা আওয়ামী লীগ। তাদের মধ্য থেকে ১০ ইউনিয়নে ১০ জনকে মনোনয়ন দেবে কেন্দ্র। এতে বাদ পড়েছেন ১৫ জন। ফলে নৌকা প্রতীক নিয়ে তাদের নির্বাচন করার স্বপ্ন ভঙ্গ হচ্ছে। অবশ্য এই ১৫ জনের মধ্যে থেকে কেউ কেউ বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

বড়লেখা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, গত ১৬ অক্টোবর জেলা পরিষদ মিলনায়তনে একটি বিশেষ সভায় উপজেলার ১০টি ইউনিয়নের চেয়ারম্যান পদে এক নারীসহ ৫৩ জন প্রার্থী দলীয় মনোনয়ন পাওয়ার জন্য আবেদন করেন। সভায় সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সভাপতি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি। এতে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ ও সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান ছাড়াও বড়লেখা উপজেলার ১০ ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ দলীয় বর্তমান চেয়ারম্যানরাও উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে বড়লেখা উপজেলার ১০ ইউনিয়নে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী, এসব ইউনিয়নে মনোনয়ন দাখিল হবে ২ নভেম্বর। বাছাই ৪ নভেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার ১১ নভেম্বর।

দায়িত্বশীল একটি সূত্র জানায়, জেলা আওয়ামী লীগ মনোনয়নপ্রত্যাশী ৫৩ জনের নাম পর্যালোচনা করে ৩৮ জনের নাম কেন্দ্রে পাঠিয়েছে।

তারা হলেন- উপজেলার বর্ণি ইউনিয়নে আব্দুল মুহিত, জুবের আহমদ, শামীম আহমদ, দাসেরবাজার ইউনিয়নে জিয়াউর রহমান, স্বপন চক্রবর্ত্তী, মাহতাব উদ্দিন মাতাই, নজব উদ্দিন, মুমিন আহমদ, ফখরুল ইসলাম, নিজবাহাদুরপুর ইউনিয়নে ময়নুল হক, নিয়াজ উদ্দিন, আব্দুস শুক্কুর, বদরুল আলম উজ্জ্বল, উত্তর শাহবাজপুর ইউনিয়নে রফিক উদ্দিন আহমদ, মুমিনুর রহমান টনি, জুবের আহমদ, আতাউর রহমান সৈয়দ, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নে শাহাব উদ্দিন, নাহিদ আহমদ বাবলু, সামছুল ইসলাম পুতুল, আশিক উদ্দিন, ফয়ছল আহমদ, বড়লেখা সদর ইউনিয়নে ছালেহ আহমদ জুয়েল, সিরাজ উদ্দিন, আব্দুল লতিফ, তালিমপুর ইউনিয়নে বিদ্যুৎ কান্তি দাস, সুনাম উদ্দিন, এখলাছুর রহমান, মো. নাজমুল আবেদীন, দক্ষিণভাগ উত্তর ইউনিয়নে এনাম উদ্দিন, নজরুল ইসলাম, মহিউদ্দিন গুলজার, সুজানগর ইউনিয়নে সায়েদুল মজিদ নিকু, ইমরুল ইসলাম লাল, সৈয়দ মহসীন আলী, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নে সুলতানা কুহিনুর সারওয়ারী, সুব্রত কুমার দাস শিমুল ও সামছুল হক।

অন্যদিকে, যারা বাদ পড়েছেন তারা হলেন- দাসেরবাজার ইউনিয়নে নিজাম উদ্দিন, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নে সমছুল ইমলাম, সেলিম উদ্দিন, নাসির উদ্দিন, মুরাদ আহমদ, বড়লেখা সদর ইউনিয়নে নরেশ দে, ইয়াছিন আলী, তালিমপুর ইউনিয়নে আব্দুল আহাদ, দক্ষিণভাগ উত্তর ইউনিয়নে আব্দুল জলিল ফুলু, আশরাফ হোসেন, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আজির উদ্দিন, মো. তাজ উদ্দিন লতা, আব্দুল রাব্বানী, নাজিম উদ্দিন ও সঞ্জিত দাস।

নামপ্রকাশ না করার শর্তে বড়লেখা আ.লীগের সিনিয়র এক নেতা জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১০টি ইউনিয়নে দলীয় মনোনয়ন চেয়ে ৫৩ জন আবেদন করেন। তাদের নাম পর্যালোচনা করে জেলা আওয়ামী লীগ নেতারা ৩৮ জনের নাম কেন্দ্রে পাঠিয়েছে বলে জেনেছি। তাদের মধ্য থেকে ১০ ইউনিয়নে ১০ জনকে মনোনয়ন দেবে কেন্দ্র।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে