editor
প্রকাশিত: 5:01 PM, August 5, 2021
নবীগঞ্জ প্রতিনিধি ::
জায়েদ চৌধুরীর ব্যবসা প্রতিষ্ঠান ফার্নিচারের দোকান থেকে বিজয় গোপ(২২) নামে এক কাঠমিস্ত্রী যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ৷ ঘটনাটি ঘটেছে ৫ আগষ্ট বৃহস্পতিবার, সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ৷ পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়,সুনামগঞ্জ জেলার জগন্নাথ পুর উপজেলার ভবানীপুর গ্রামের মৃত প্রবোধ গোপের পুত্র বিজয় গোপ পেশায় একজন কাঠমিস্ত্রী ছিলেন,তিনি নবীগঞ্জ শহরের ওই ফার্নিচারের দোকানের কাঠমিস্ত্রী চিত্তরঞ্জন এর সাথে আলোচনা সাপেক্ষে গত বুধবার সকাল ১০টায় ১০ হাজার টাকা মাসিক বেতন সাব্যস্তক্রমে বিজয় কারিগর হিসেবে যোগদান করেন৷ বুধবার দিবাগত রাতে ব্যবসা প্রতিষ্ঠানের ঘরের তীরের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে৷ সকালে দোকানের কর্মচারী চিত্ররঞ্জন ব্যবসা প্রতিষ্ঠানে এসে দেখতে পান বিজয় গোপের ঝুলন্ত লাশ পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে৷
এদিকে যোগদানের রাতেই তিনি মৃত্যুর পূর্বে একটি চিরকুটে বিজয় গোপ লিখেন, তার মৃত্যুর জন্য কেহ্ দায়ী নয়, তিনি স্ব-ইচ্ছায় ই
আত্মহত্যার পথ বেছে নিয়েছেন৷
এব্যাপারে নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন, তবে ময়না তদন্তের রিপোর্টের আগ পর্যন্ত এর বেশি কিছু বলা যাচ্ছেনা৷ ময়না তদন্ত শেষে মৃতের পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হবে বলেও জানান তিনি৷
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৫/আগষ্ট/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন