editor

প্রকাশিত: 4:58 PM, November 22, 2021

‘ফিরিয়ে দাও আমাদের নদী’, এই দাবিতে পথে নামলেন হাজার হাজার ইরানবাসী

‘ফিরিয়ে দাও আমাদের নদী’, এই দাবিতে পথে নামলেন হাজার হাজার ইরানবাসী

অনলাইন ডেস্ক
‘ইস্পাহানকে তার শ্বাস ফিরিয়ে দাও, আমাদের জায়ানদেহ্‌ নদীকে আমাদের ফিরিয়ে দাও’—এই দাবিতে গলা মিলিয়ে গর্জে উঠেছেন ইরানের ইস্পাহান প্রদেশের কৃষকেরা। আস্তে আস্তে যোগ দেন অন্যান্যরাও। কারণ, জায়ানদেহ্‌ রুদের শুকিয়ে যাওয়া শুধু যে কৃষকদের জীবিকার উপরে থাবা বসিয়েছে তা নয়, তিলে তিলে এর কুপ্রভাব পড়েছে পরিবেশের উপরেও।

 

যেখানে দাঁড়িয়ে প্ল্যাকার্ড-পোস্টার হাতে প্রতিবাদে শামিল কমপক্ষে হাজারখানেক মানুষ, ঠিক সেখান থেকেই এক সময় বয়ে যেত দেশের অন্যতম বড় নদী! খরা এবং সরকারি অবহেলার মুখে এখন অবশ্য সে জায়গা শুকিয়ে কাঠ। পানির অব্যবস্থাপনা, কট্টরপন্থী প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সরকারকে তার প্রথম অভ্যন্তরীণ সংকটের মুখোমুখি দাঁড় করিয়েছে। যে ভিডিওগুলি সামনে এসেছে তাতে দেখা গেছে হাজার হাজার মানুষ দশম শতাব্দীতে নির্মিত বিখ্যাত সেতুর পাশে দাঁড়িয়ে বিক্ষোভ দেখছেন, যা একসময়ে ইরানের সাফাভিদ সাম্রাজ্যের স্বাক্ষর বহন করে চলেছে। এখন দিয়েই একসময়ে বয়ে যেত জ়ায়ানদেহ্‌ নদীর ধারা। এখন সেখানে জলের চিহ্নমাত্র নেই।

 

জায়ানদেহ্‌ রুদ। ইস্পাহান প্রদেশের পরিচয়ের সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে এই নদী। যেটিকে ইস্পাহানের মানচিত্রে ফিরিয়ে আনতে পথে নেমেছিলেন মধ্য ইরানের এই প্রদেশের বাসিন্দারা। যার আঁচ এ বার পৌঁছে গেল প্রশাসনের শীর্ষ স্তরেও। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানাচ্ছে, “জায়ানদেহ্‌ নদীকে ফিরিয়ে দেয়ার দাবি কেবল একটি নির্দিষ্ট গোষ্ঠীর নয়, এটা ইস্পাহানের সকল মানুষের দাবি।”

 

দেশের ফার্স্ট ভাইস-প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার জ্বালানি ও কৃষি মন্ত্রীদের সঙ্গে এবিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। কৃষির জন্য পানি বন্টন করে এবং জায়ান্দেহ নদীকে পুনরুজ্জীবিত করার উপায় খুঁজে বের করার জন্য জরুরিভাবে এই সমস্যাটির সমাধান করার নির্দেশ দিয়েছেন তিনি। এই মুহুর্তে জনসাধারণের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাগুলির মধ্যে একটি হল পানির সমস্যা, প্রেসিডেন্ট রাইসি পরিবেশ কর্মী এবং কর্মকর্তাদের সাথে একটি বৈঠকের পর একথা জানান তাঁর ওয়েবসাইটে। পানির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে এবং পরিবেশগত সম্ভাবনার প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে বলে জানান প্রেসিডেন্ট।

 

গ্রামীণ প্রদেশের ইরানিরা দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষের পানি ব্যবস্থাপনা নীতির প্রতিবাদ করে আসছে। দেশটির দক্ষিণ-পশ্চিমের বিক্ষোভগুলি গ্রীষ্মের সময়ে কখনো কখনো সহিংস রূপ-ও নিয়েছে। পরিবেশ বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে, বছরের পর বছর ধরে খরা এবং পানির দুর্বলব্যবস্থাপনা দেশের মানুষকে ক্ষতবিক্ষত করে চলেছে। এই অবক্ষয়ের একটি প্রধান কারণ হল কৃষি ও শিল্পের জন্য অনিয়ন্ত্রিত ভূগর্ভস্থ পানি উত্তোলন। স্থানীয় নিউজ আউটলেট এবং কর্মকর্তারা অভিযোগ করেছেন যে দেশের অর্ধেক পানির কূপ অননুমোদিত এবং সেখান থেকে পানি তোলা অবৈধ।

 

আরেকটি কারণ হল ৭০০ টিরও বেশি বড় বাঁধ যা সরকার দ্বারা নির্মিত হয়েছে, সেগুলি পরিবেশের কথা মাথায় রেখে গড়ে তোলা হয়নি। সাম্প্রতিক বছরগুলিতে এধরণের বিক্ষোভ দমন করতে পুলিশ এবং আধাসামরিক বাহিনী মোতায়েন করে সরকার। সুপ্রিম লিডার আলী খামেনির মৃত্যুর পর ইরানের দায়িত্বভার এখন ইব্রাহিম রাইসির কাঁধে। রাইসির পেছনে নিরাপত্তা বাহিনীর সমর্থন রয়েছে, তবে দেশের শিক্ষিত মধ্যবিত্তদের অপছন্দ বর্তমান প্রেসিডেন্টকে ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন