editor

প্রকাশিত: 4:54 PM, August 10, 2021

কমলগঞ্জে আমন ধান রোপণে ব্যস্ত কৃষকরা

কমলগঞ্জে আমন ধান রোপণে ব্যস্ত কৃষকরা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় আমন ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। কাঙ্খিত বৃষ্টিপাত না হওয়ায় ধানি জমি তৈরি করতে না পারলেও এবার মৌসুমের শুরুতেই বড় ধরনের বর্ষণ ও উজান থেকে ঢলের পানি নেমে আসার আগেই তড়িগড়ি করে জমি চাষ ও রোপণে ব্যস্ত এখানকার কৃষকেরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় চলতি মৌসুমে আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা ছিল ১৭ হাজার ৩৭০ হেক্টর। তবে এখন পর্যন্ত লক্ষ্যমাত্রার চেয়ে কম অর্থাৎ মাত্র ৭ হাজার ৭০০ হেক্টর জমিতে আমন ধান রোপণ সম্পন্ন হয়েছে। এসব জমিতে বেশ কয়েকটি জাতের ধান রোপণ করা হচ্ছে।

সরেজমিনে উপজেলার রহিমপুর, মুন্সীবাজার, মাধবপুর, পতনউষার, আদমপুর, ধর্মপুরসহ কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, কেউ জমিতে হাল চাষ করছেন। কেউবা জমির আইল কাটছেন, আবার কেউ বীজতলা থেকে ধানের চারা তুলে হাল চাষ দেয়া জমিতে আমন ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন।

তবে সময়মতো কাঙ্খিত বৃষ্টিপাত না হওয়ায় পতনউষার, শমসেরনগর ও মুন্সীবাজার ইউনিয়নের মধ্যবর্তী কেওলার হাওর ও বিভিন্ন গ্রামের প্রচুর পরিমাণে জমি অনাবাদি রয়ে গেছে। পানির অভাবে এসব জমি হালচাষ করা যায়নি।

চলতি বছরে কাঙ্খিত বৃষ্টিপাতও হয়নি। আবার গত বছর লাঘাটা ও ধলাই নদী খনন ও গুরুত্বপূর্ণ বাঁক এলাকার বালুর চর অপসারণ করায় বন্যার আশঙ্কা কম বলে মনে করছেন স্থানীয়রা। ফলে চলতি মৌসুমে সুষ্ঠুভাবেই পাকা ধান ঘরে তুলতে পারবেন এমনটায় স্বপ্ন কৃষকদের।

কমলগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার কয়েকজন কৃষকদের সাথে কথা বলে কৃষকরা বলেন, গত বোরো মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ধানের বেশ ভালো ফলন হয়েছে। পাশাপাশি বাজারে ধানের দাম খুব ভালো পাওয়ায় বেশ লাভবান হয়েছেন তারা। এবার আমন মৌসুমের শুরুতেই বড় ধরণের বর্ষা ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে জমি তলিয়ে যাওয়ার আগেই ধান রোপণ শুরু করেছেন তারা। যেকোনো সময় পানিতে জমি তলিয়ে গেলে ধান লাগানো মুশকিল হয়ে পড়বে। তাই মৌসুমের শুরুতেই আমন ধান রোপণ করছেন কৃষকেরা।

এদিকে মুন্সিবাজারের কৃষক সিপন মিয়া, শমসেরনগরের হিফুজুর রহমান বলেন, পানির অভাবে জমি হালচাষ না করার কারণে এবার আমনের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার আশঙ্কাই বেশি। সেজন্য কৃষি বিভাগের লক্ষ্যমাত্রা ১৭ হাজার ৩৭০ হেক্টরের জায়গায় এখন পর্যন্ত মাত্র ৭ হাজার ৭০০ হেক্টর জমিতে আমন ধান রোপণ হয়েছে।

এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিশ্বজিৎ রায় বলেন, ‘গত বোরো মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ধানের ফলন ভালো থাকায় হয়েছিল। গত বছর প্রায় ১৭ হাজার হেক্টরের বেশি জমিতে আমন রোপণ করেছিলেন কৃষকেরা। তবে এ বছর এ পর্যন্ত মাত্র ৭ হাজার ৭০০ হেক্টর জমিতে আমন ধান রোপণ হয়েছে। তবে আগামী ২ সপ্তাহের মধ্যে লক্ষ্যমাত্রা অনুযায়ী আমন ধান রোপণ সম্পন্ন হবে বলে তিনি আশাবাদী।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে