editor
প্রকাশিত: 11:28 PM, November 23, 2021
অনলাইন ডেস্ক
অর্থনীতির ভিত্তি বছর পুনর্নির্ধারণ করায় মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকার ৪১১ বিলিয়ন ডলার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) নতুন হিসাব অনুযায়ী এই আকার নির্ধারণ করা হয়েছে। একই হিসাবে ২০২০-২১ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার প্রাথমিকভাবে ৫.৪৩ শতাংশে দাঁড়িয়েছে। এবং মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫৫৪ ডলার। এর আগে ২০১৯-২০ অর্থবছরে প্রাথমিক হিসাবে জিডিপি প্রবৃদ্ধি ছিল ৩.৪৫ শতাংশ।
মঙ্গলবার (২৩ নভেম্বর) একনেক বৈঠকের পর পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।
এসময় পরিকল্পনামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী বিবিএসের জিডিপির হিসাব তৈরির নতুন প্রস্তাব অনুমোদন দিয়েছেন। এতে অর্থনীতির এই আকার উঠে এসেছে।’ তিনি বলেন, ‘বিবিএস আগে ২০০৫-০৬ সালকে ভিত্তিবছর ধরে জিডিপির হিসাব করতো। কিন্তু নতুন হিসাব করা হয়েছে ২০১৫-১৬ কে ভিত্তিবছর ধরে।’
পরিকল্পনামন্ত্রী বলেন, নতুন ভিত্তিবছর ধরায় জিডিপি হিসাবে বিভিন্ন পণ্যের জাল বিস্তৃত হয়েছে। ফলে মাথাপিছু আয় বেড়েছে।
একইসঙ্গে জিডিপি প্রবৃদ্ধিও বেড়েছে।
নতুন ভিত্তিবছর অনুযায়ী দেশের মানুষের মাথাপিছু আয় টাকার অংকে দাঁড়িয়েছে ২ লাখ ১৬ হাজার ৫৮৯ টাকা। পুরনো ভিত্তিবছর ২০০৫-০৬ অনুযায়ী মাথাপিছু আয় টাকার অংকে দাঁড়ায় ১ লাখ ৮৮ হাজার ৮৭৩ টাকা।
প্রসঙ্গত, প্রতি দশ বছর পরপর দেশের অর্থনীতির সূচকের ভিত্তিবছর পরিবর্তন করা হয়। সেই হিসেবে যথা নিয়মে ২০০৫-০৬ ভিত্তি বছর পরিবর্তন করা হয়েছে। সঙ্গত কারণেই, গড় মাথাপিছু আয়ও ২ হাজার ৫৫৪ ডলারে উন্নীত হয়েছে, যা আগের হিসেবে ছিল ২ হাজার ২২৭ ডলার।
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী