editor
প্রকাশিত: 3:27 PM, November 24, 2021
অনলাইন ডেস্ক
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস কৃষ্ণসাগর উপকূলীয় শহর সোচিতে মঙ্গলবার বৈঠক করেছেন।
রুশ অবকাশকেন্দ্রে দুই নেতার বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতা এবং মধ্যপ্রাচ্যের ঘটনাবলি নিয়ে আলোচনা হয়। খবর জেরুজালেম পোস্ট ও স্পুটনিকের।
পুতিন বলেন, ফিলিস্তিন প্রশ্নে রাশিয়ার অবস্থান অপরিবর্তিত রয়েছে। এ অঞ্চলের জনগণের আশা-আকাঙ্ক্ষা এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত অনুসারে স্বাধীন দুটি রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে ফিলিস্তিন সংকটের সমাধান করার কথা বলে আসছে মস্কো।
এ ছাড়া ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যকার চলমান সংকট সমাধানের বিষয়ে রাশিয়া যে প্রচেষ্টা চালাচ্ছে তা নিয়েও কথা হয়।
বৈঠকে দুই প্রেসিডেন্ট দ্বিপক্ষীয় অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং অন্যান্য সহযোগিতা জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন।
ফিলিস্তিনিদের বিষয়ে রাশিয়ার অবস্থান এবং চলমান সংকটের ব্যাপারে মস্কো যে প্রচেষ্টা চালাচ্ছে, তার জন্য প্রেসিডেন্ট পুতিনকে মাহমুদ আব্বাস ধন্যবাদ জানান।
রুশ প্রেসিডেন্টের আমন্ত্রণে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এ সফরে যান। বিশেষজ্ঞরা বলছেন, ফিলিস্তিনি প্রেসিডেন্ট আশা করছেন যে, রাশিয়ার ভূমিকায় ইসরাইল-ফিলিস্তিন সংকটের সমাধান হবে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন