editor
প্রকাশিত: 8:57 PM, November 25, 2021
অনলাইন ডেস্ক
২০২০ সালের জুনে ‘আরিয়া’ ওয়েব সিরিজ দিয়ে দীর্ঘ বিরতির পর পর্দায় ফেরেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। ওটিটি প্ল্যাটফর্মের অভিষেকেই দারুণ সাড়া ফেলে দেন তিনি।
এবার এই সিরিজটির সিক্যুয়েল নিয়ে হাজির হতে যাচ্ছেন এই সাবেক বিশ্ব সুন্দরী। ১০ ডিসেম্বর ডিজনি+হটস্টারে মুক্তি পাচ্ছে ‘আরিয়া টু’।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) এর ট্রেলার প্রকাশ পেয়েছে। প্রথম সিজনে সুস্মিতাকে সন্তানদের বাঁচাতে মরিয়া সংগ্রামী এক কর্মজীবী নারী রূপে ধরা দিয়েছেন। নতুন সিজনের ট্রেলারে বন্দুক হাতে জ্বলে ওঠতে দেখা গেছে তাকে।
টানটান উত্তেজনায় ভরপুর ট্রেলারটি প্রকাশ পাওয়ার পর পরই দর্শকদের আগ্রহ বেড়ে গেছে। ড্রাগ র্যাকেটের প্রেক্ষাপটে সিরিজটি তৈরি হয়েছে।
প্রথম সিজনে সুস্মিতার সঙ্গে কাজ করেছিলেন চন্দ্রচুর সিং, সিকান্দার খের, বিকাশ কুমার, জয়ন্ত কৃপালানির মতো অভিনেতারা। পরিচালনা করেছেন রাম মাধবনী। দ্বিতীয় সিজনে রয়েছেন শতাফ ফিগারের মতো অভিনেতারাও।
২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ‘নো প্রবলেম’ ছিল সুস্মিতা সেন অভিনীত সর্বশেষ হিন্দি সিনেমা। এরপর অবশ্য ২০১৫ সালে বাংলা সিনেমা ‘নির্বাক’ বড় পর্দায় তাকে দেখা গিয়েছিল। এরপর লম্বা বিরতি ভেঙে গত জুনে ফিরলেন এই অভিনেত্রী।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন