editor
প্রকাশিত: 12:36 AM, November 30, 2021
অনলাইন ডেস্ক
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, কোভিড-১৯ এর কারণে কর্মচ্যুত এবং স্বদেশে ফিরে আসা সব অভিবাসীকর্মীকে দ্রুত স্বাগতিক দেশে চাকরিতে পুনর্বহাল করতে হবে।
সোমবার (২৯ নভেম্বর) জেনেভায় অন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) আয়োজিত এক উচ্চ পর্যায়ের ভার্চ্যুয়াল সভায় তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী অভিবাসী কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা ও চাকরির নিশ্চয়তাসহ তাদের সব প্রকার সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্বাগতিক দেশগুলোকে আহ্বান জানান। সব অভিবাসীকর্মীর জন্য দ্রুত কোভিড-১৯ টিকা নিশ্চিত করার ওপরও তিনি জোর দেন।
পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, অভিবাসী কর্মীরা তাদের স্বদেশ এবং স্বাগতিক দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
তিনি বলেন, অভিবাসী কর্মীদের আয়ের মাধ্যমে লাখ লাখ পরিবারের জীবিকা সংস্থান হয়। এ সময় করোনা মহামারির কারণে চাকরি হারিয়ে বাংলাদেশে ফিরে আসা অভিবাসী কর্মীদের পুনর্বাসন করার লক্ষ্যে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের বিষয়ে মন্ত্রী সবাইকে অবহিত করেন। কোভিড-১৯ অতিমারি থেকে টেকসই পুনরুদ্ধারের জন্য সব অভিবাসী কর্মীকে পুনরুদ্ধার পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা অতি জরুরি বলে পররাষ্ট্র মন্ত্রী উল্লেখ করেন। এছাড়া তিনি অভিবাসী কর্মীদের স্বার্থ ও অধিকার রক্ষায় স্বাগতিক দেশগুলোতে যথাযথ আইনি রক্ষাকবচের ওপর গুরুত্বারোপ করেন।
আইওএম’র মহাপরিচালক এন্তোনিও ভিতোরিনো এ উচ্চ পর্যায়ের সভায় সভাপতিত্ব করেন। কলম্বিয়া, ফিলিপাইন ও ভেনেজুয়েলা’র রাষ্ট্রপতিসহ বিভিন্ন দেশের মন্ত্রী ও উচ্চ পর্যায়ের প্রতিনিধি এ সভায় যোগদান করেন।
5 লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (০৫ অক্টোবর) সকালে নগরীর কুমারপাড়া ঝরনারপার
3 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় দেশের সকল ধর্মাবলম্বীদের সমান অধিকার ও ধর্মীয়
3 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার অধীনে কেমডেন যুবদলের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। যুক্তরাজ্য যুবদলের সভাপতি
8 হযরত শাহপরান (রহ.) দরগাহ ওয়াকফ এস্টেট, সদর, সিলেট (ইসি নং–১৩৬৫১)-এর বর্তমান মোতওয়াল্লীর দায়িত্ব পালন, ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনা, আয়-ব্যয়, দান-অনুদানসহ
3 জিয়া শিশু-কিশোর সংগঠন-এর সিলেট মহানগর শাখার ৪৩ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। 1 সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি
7 সভাপতি এনাম, সেক্রেটারি মাহবুব, কোষাধ্যক্ষ হুমায়ুন দীর্ঘ বিশ বছর পর গোলাপগঞ্জ প্রেসক্লাবের দুটি প্যানেলের বিরোধ নিরসন শেষে ঐক্যমতের ভিত্তীতে
6 দৈনিক সিলেট বাণীর চীফ ফটো সাংবাদিক, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং সিলেট প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আতাউর
7 চলতি মাসের (সেপ্টেম্বর) শুরুতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে এসে সাত দিনের মধ্যে হাসপাতালের যাবতীয় সমস্যা সমাধানের