editor
প্রকাশিত: 4:40 PM, November 30, 2021
অনলাইন ডেস্ক
করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট দক্ষিণ আফ্রিকান ‘ওমিক্রন’-এ আতঙ্কিত পুরো বিশ্ব। এমন অবস্থার মধ্যে আফ্রিকা থেকে গত এক মাসে দেশে আসা ব্যক্তিদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক এমপি। এ ছাড়া আফ্রিকা থেকে এ মুহূর্তে দেশে আসতে নিরুৎসাহিত করেন তিনি।
আর সেসব দেশ থেকে কেউ এলে তাদের ১৪ দিন ইনস্টিটিউশনাল কোয়ারেন্টিনে বাধ্যতামূলকভাবে থাকতে হবে। আর সশস্ত্র বাহিনীর সদস্যরা সেই কোয়ারেন্টিন ম্যানেজ করবেন বলে জানান তিনি।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এসব তথ্য জানান। মন্ত্রী বলেন, অন্য যেসব দেশে এখনও ইনফেকটেড হয়নি, তারা করোনা টেস্টের সার্টিফিকেট নিয়ে আসতে পারবেন। কিন্তু যেসব দেশে সংক্রমণ বৃদ্ধি পাবে, সেখান থেকে কেউ এলে তাদের ১৪ দিন কোয়ারেন্টিনে রাখা হবে।
এ ছাড়া করোনা টেস্টের ফল ৭২ ঘণ্টার মধ্যে দেওয়ার পরিবর্তে ৪৮ ঘণ্টা বা ২৪ ঘণ্টার মধ্যে নামিয়ে আনা হবে।
বর্ডারে মনিটরিং জোরদার ও পরীক্ষার ব্যবস্থা আরও বেশি এবং সেখানেই কোয়ারেন্টিনের ব্যবস্থা আরও বৃদ্ধি করতে বলা হয়েছে। বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, রাজনৈতিক অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান সীমিত করতে প্রতিটি জেলায় চিঠি দিয়ে জানানো হবে। আর বিদেশ থেকে কেউ এলে তারা যাতে বাইরে কারও বাসায় না যেতে পারেন, সে বিষয়ে মনিটরিং করা হবে। প্রয়োজনে তাদের বাসাতে পতাকা দিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও জানান মন্ত্রী।
গত এক মাসে ২৪০ জন এসেছেন সাউথ আফ্রিকা থেকে। কিন্তু তাদের ট্রেসিং করার চেষ্টা করেও খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনকি তারা যে ঠিকানা দিয়েছেন, সেটিও ভুল দিয়েছেন এমন তথ্য দেন তিনি।
তবে স্কুল-কলেজের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এখন যেভাবে চলছে, সেভাবেই চলতে বলা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত কার্যক্রম বৃদ্ধি করতে এবং দিন না বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে বলে জানানো হয়।
ট্রেন-বাসে সবাইকে মাস্ক পরতে বলা হয়েছে। চলাচলের সময় স্বাস্থ্যবিধি না মানা হলে মোবাইল কোর্টের আওতায় এনে জরিমানার ব্যবস্থা করা হবে।
এ ছাড়া জেলা, উপজেলাসহ সব জায়গার খোঁজখবর নিয়ে তড়িৎগতিতে ব্যবস্থা নেওয়ার জন্য ন্যাশনাল মনিটরিং সেল করা হবে বলেও সেখানে জানান মন্ত্রী।
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী