editor
প্রকাশিত: 3:37 PM, December 2, 2021
অনলাইন ডেস্ক
আফগানিস্তান সীমান্তে তালেবান সদস্যদের সঙ্গে ইরানের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে গুলি বিনিময় হয়েছে।
বুধবার ইরানের সিস্তান-বালুচিস্তান প্রদেশের সঙ্গে আফগানিস্তানের নিমরুজ প্রদেশে সীমান্তে ভুল বোঝাবুঝির জেরে দু’পক্ষের মধ্যে গোলাগুলি হয় বলে আল জাজিরার খবরে বলা হয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, আফগানিস্তানের নিমরুজ প্রদেশের শোগালাক এলাকার কাছে একটি ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে তালেবান ও ইরানের সীমান্তরক্ষী বাহিনী সংঘর্ষে জড়িয়ে পড়ে।
বুধবার রাতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, ওইদিন বিকালে দু’দেশের সীমান্তরক্ষীদের মধ্যে সাময়িক উত্তেজনা ও গুলি বিনিময় হলেও দু’পক্ষের কর্মকর্তাদের হস্তক্ষেপে বিষয়টি নিষ্পত্তি হয়েছে।
তালেবানের অন্যতম মুখপাত্র আহমাদুল্লাহ ওয়াসিক দু’দেশের সীমান্তে গুলি বিনিময়ের ঘটনা নিশ্চিত করে বলেছেন, উত্তেজনা প্রশমিত হয়েছে। তবে কাবুল বা তেহরান কারো পক্ষ থেকে এ ঘটনায় হতাহতের কোনো কথা জানানো হয়নি।
ইরনা জানিয়েছে, কয়েক বছর আগে আফগানিস্তান থেকে ইরানে মাদকদ্রব্য চোরাচালান প্রতিহত করার উদ্দেশ্যে দু’দেশের সীমান্ত থেকে ইরানের কয়েকশ’ মিটার ভেতরে প্রাচীর নির্মাণ করে তেহরান।
বুধবার ওই প্রাচীর অতিক্রম করে ইরানের কয়েকজন কৃষক তাদের জমিতে কাজ করতে গেলে তালেবান সদস্যরা ভুল বোঝে। তাদের ধারনা ছিল প্রাচীরটি দু’দেশের সীমান্তে অবস্থিত এবং প্রাচীরের ওপারে ইরানের কোনো ভূখণ্ড নেই।ওই ভুল ধারণার ভিত্তিতে তালেবান সদস্যরা গুলি চালালে ইরানের সীমান্তরক্ষীরাও পাল্টা গুলি চালান। তবে গোলাগুলি হলেও দু’পক্ষের কর্মকর্তাদের হস্তক্ষেপে বিষয়টি নিষ্পত্তি হয়।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন