editor
প্রকাশিত: 5:05 PM, December 2, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেট সদর উপজেলার ছালিয়া এলাকায় কমিউনিটি এগেইনস্ট পভারটি (ক্যাপ)-এর আর্থসামাজিক প্রকল্প ‘দ্যা গার্ডিয়ান এন্ড অর্ফান ভিলেজ’র উদ্বোধন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সাংসদ ড. এ কে আব্দুল মোমেন।
বৃহ্স্পতিবার (২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী।
এর আগে বৃহস্পতিবার সোয়া ২টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান ড. আব্দুল মোমেন। পররাষ্ট্রমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানান সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো.শামীম আহমদ ও সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম।
এদিকে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় সিলেট স্টেশন ক্লাব আয়োজিত চা চক্রে যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী। কয়েক ঘন্টার এই সফর শেষে রাত সাড়ে ৮টার দিকে বিমানযোগে ঢাকায় ফিরে যাবেন তিনি।
উল্লেখ্য, কমিউনিটি এগেইনস্ট পভারটি (ক্যাপ) সিলেট সদর উপজেলায় ছালিয়া এলাকার সালুটিকর রোডে ‘দ্যা গার্ডিয়ান এন্ড অর্ফান ভিলেজ’ গড়ে তুলছে। সেখানে ১০০ জন এতিম শিশুদের থাকা খাওয়াসহ অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত স্কুল, ট্যাকনিকেল কলেজ, মসজিদ, ডরমেটরি ও ইনডোর স্পোর্টস ইত্যাদি থাকবে।
এই প্রজেক্টের বিষয়টি ২৭ নভেম্বর (শনিবার) সিলেট নগরীর একটি একটি অভিজাত রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের সামনে তুলে ধরেন ক্যাপ ফাউন্ডেশন’র সিইও মো. আব্দুল নূর।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন