editor
প্রকাশিত: 6:17 PM, December 2, 2021
অনলাইন ডেস্ক
সম্প্রতি মুক্তি পেয়েছে সালমান খান অভিনীত সিনেমা ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’। মুক্তির পর বলিউড বক্স অফিসে বেশ ভালোই সাড়া ফেলেছে সিনেমাটি।
এর মধ্যেই নতুন সিনেমার ঘোষণা করলেন বলিউড ভাইজান।
ভারতীয় সংবাদমাধ্যমকে খবরটির সত্যতা স্বীকার করেছেন সালমান খান নিজেই। জানিয়েছেন, ভারতীয় গুপ্তচর রবীন্দ্র কৌশিকের বায়োপিকে তাকে দেখা যাবে। তিনিই ‘ব্ল্যাক টাইগার’ নামে পরিচিত ওই গুপ্তচরকে এবার ফুটিয়ে তুলবেন সিনেমা।
সালমানের স্বপ্নের প্রোজেক্ট হতে যাচ্ছে ‘ব্ল্যাক টাইগার’। তবে সিনেমাটির কাজ এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। লেখা হচ্ছে এর চিত্রনাট্য। এ কারণেই সিনেমাটির বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।
গেল ২৬ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সালমান ও আয়ুষ শর্মা অভিনীত ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’। মারাঠি ক্রাইম ড্রামা ‘মুলশি প্যাটার্ন’-এর অনুপ্রেরণায় নির্মিত হয়েছে সিনেমাটি। মহেশ মঞ্জরেকর পরিচালিত সিনেমায় পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন সালমান।
সামনে বলিউড বাদশা শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমাতেও দেখা যাবে সালমানকে। তবে অতিথি চরিত্রে। পাশাপাশি আসছে সালমানের নতুন সিনেমা ‘টাইগার ৩’। এতে তার বিপরীতে রয়েছেন ক্যাটরিনা কাইফ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন