editor
প্রকাশিত: 9:09 PM, September 18, 2021
কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধি:
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ব্যবসায়ী সমিতি ও রহিমপুর ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি ও কমলগঞ্জ উপজেলা আওয়ামিলীগ এর সাংগঠনিক সম্পাদক জুনেল আহমেদ তরফদারের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ১৮ সেপ্টেম্বর শনিবার বিকাল ৪ টায় বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মানববন্ধন বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
ব্যবসায়ী সমিতির সহ- সভাপতি মৌলানা মাসুদ আহমেদের সভাপতিত্বে জুনেদ আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ দপ্তর সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী হামিদুল হক চৌধুরী বাবর, সাধারণ সম্পাদক শফিকুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী নাহিদ আহমেদ তরফদার, ব্যবসায়ী সমিতির সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রাসেল আহমেদ চৌধুরী, কোষাধ্যক্ষ সাদেক মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী বদরুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক ইব্রাহীম আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী জাহেদুল হক, বিশিষ্ট ব্যবসায়ী মোজাক্কির আহমেদ ফটিক, বিশিষ্ট ব্যবসায়ী দীপন পাল প্রমুখ। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে গত ১৭ সেপ্টেম্বর রাত ৮টায় মুন্সিবাজারস্থ কালী প্রসাদ উচ্চবিদ্যালয় হল রুমে মাওঃ মাশহুদ আহমদের সভাপতিত্বে সকল ব্যবসায়ীদের নিয়ে সাধারণ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর শনিবার রাতে মুন্সীবাজারে প্রতিপক্ষের হামলায় ২ জন আহত হওয়ার ঘটনায় ৬ জনের নাম উল্লেখ একটি মামলা দায়ের করা হয়। মামলার প্রধান আসামী করা হয় কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও মুন্সিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জুনেল আহমেদ তরফদার কে । মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য মুন্সিবাজার ব্যবসায়ী সমিতির মানববন্ধন কর্মসূচি পালন করেন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৮/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে