editor
প্রকাশিত: 11:15 PM, January 3, 2022

শাবিপ্রবিতে ভর্তি মঙ্গলবার
শাবিপ্রবি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২০-২১ সেশনে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি মঙ্গলবার (৪ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে। এবার ‘এ-১’, ‘এ-২’ ও ‘বি’ ইউনিটে মোট ১ হাজার ৫৮৭ আসনের বিপরীতে আবেদন করেন মোট ৩০ হাজার ২৩৭ জন শিক্ষার্থী।
সোমবার ( ৩ জানুয়ারি) বিকেলে বাংলানিউজকে এই তথ্য জানান ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মুশতাক আহমেদ।
তিনি বলেন, প্রথমদিন মঙ্গলবার (৪ জানুয়ারি) বিজ্ঞান বিভাগের এ-১ ইউনিটে মেধা তালিকায় ১ থেকে ৩৫০ পর্যন্ত ভর্তির জন্য ডাকা হয়েছে। এরপর বুধবার (৫ জানুয়ারি) মেধা তালিকায় ৩৫১ থেকে ৭৫০ পর্যন্ত, বৃহস্পতিবার (৬ জানুয়ারি) এ-১ ইউনিটে ৭৫১ থেকে ৯৫৫ এবং এ-২ ইউনিটে ১ থেকে ৩০ পর্যন্ত ডাকা হয়েছে। এরপর রোববার (৯ জানুয়ারি) বি ইউনিটে মানবিক বিভাগ থেকে মেধা তালিকার ১ থেকে ২৯৯ পর্যন্ত এবং সোমবার (১০ জানুয়ারি) বি ইউনিটে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের বিভাগ পরিবর্তনে ১ থেকে ২২০ পর্যন্ত এবং ব্যবসায় বিভাগে ১ থেকে ৮৩ পর্যন্ত ভর্তির জন্য ডাকা হয়েছে। এরপর মঙ্গলবার (১১ জানুয়ারি) কোটায় স্থান প্রাপ্ত শিক্ষার্থীরা ভর্তি হবেন।
ড. মুশতাক বলেন, এবার আমরা গুচ্ছ পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে শিক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে তালিকা তৈরি করেছি। যেসব শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন, তাদের প্রত্যেকের র্যাঙ্ক যঃঃঢ়ং://ধফসরংংরড়হ.ংঁংঃ.বফঁ.নফ ওয়েবসাইটে দেওয়া হয়েছে। তালিকায় থাকা সবাই ভর্তি হতে পারবেন না। বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট আসনের জন্য তালিকার র্যাঙ্ক অনুযায়ী শিক্ষার্থীদের ডাকা হবে।
তিনি বলেন, মেধা তালিকার ভিত্তিতে শিক্ষার্থীরা আসন অনুযায়ী ভর্তির সুযোগ পাবেন। এবার ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের এসএসসি এবং এইচএসসির নম্বর যোগ করা হচ্ছে না। এবার শাবিপ্রবির ‘এ-১’ ইউনিটে ১৪ হাজার ২৬৫ জন, ‘এ-২’ ইউনিটে ৫৩৬ জন এবং ‘বি’ ইউনিটে ১৫ হাজার ৪৩৬ জন আবেদন করেন।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়