editor
প্রকাশিত: 11:09 PM, March 21, 2022

আজ ছাতকে মণিপুরীদের বসন্ত রাসলীলা উৎসব দিনব্যাপী নানা আয়োজন
সুনামঞ্জের ছাতকে মণিপুরী সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব রাসলীলা আজ মঙ্গলবার (২২ মার্চ)। এতে ভগবান শ্রীকৃষ্ণের মহারাসলীলা অনুসরণ করা হবে। প্রতি বছরের ধারাবাহিকতায় এবার ৫৯ তম উৎসবের আয়োজন করা হয়েছে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ধনিটিলা গ্রামে।
এবারের উৎসবে প্রধান অতিথি হিসাবে ভারতের সহকারী হাই কমিশনার শ্রী নীরাজ কুমার জায়সওয়াল। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ছাতকের উপজেলা নির্বাহী অফিসার জনাব মামুনুর রহমান। প্রধান বক্তা হিসাবে থাকবেন বাংলাদেশ মণিপুরী সমাজকল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহ। এছাড়াও প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, মণিপুরী সংগঠনের নেতৃবৃন্দ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।
বসন্ত রাসলীলা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ মণিপুরী যুবকল্যাণ সমিতির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিলন কুমার সিংহ জানান, শ্রীকৃষ্ণের বসন্ত রাসলীলা উৎসব উদযান উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে আজ মঙ্গলবার দুপুর ১টায় মহাপ্রসাদ বিতরণ, অতিথি অভ্যর্থনা ও আপ্যায়ণ। বেলা ২টায় আলোচনা সভা ও সংবর্ধনা। বিকেল ৪টায় সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় মণিপুরী মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বসন্ত রাসলীলা উদযাপন কমিটির সভাপতি অমর কুমার সিংহ জানান, মণিপুরী মিলনায়তনের অনুষ্ঠান শেষে বসন্ত রাসলীলা অনুষ্ঠিত হবে। ধনীটিলার শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু মন্দিরে রাত ১০টায় শুরু হয়ে রাস শেষ হবে পরদিন বুধবার উষালগ্নে।
এদিকে উৎসব সফলে বসন্ত রাসলীলা উদযাপন কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। রাসলীলা উদযাপন কমিটির সভাপতি অমর সিংহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিলন কুমার সিংহ’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপদেষ্টা ইন্দ্রমোহন সিংহ, ব্রজেন্দ্র সিংহ, ব্রজেন্দ্র শর্ম্মা, ধনমনি সিংহ, উদযাপন কমিটির সহ সভাপতি সুভাষ সিংহ, রঘুমনি সিংহ, সহ সাধারন সম্পাদক নির্মল সিংহ রমল, সাংগঠনিক সম্পাদক রতন সিংহ, কোষাধ্যক্ষ নিরঞ্জন সিংহ প্রমুখ। সভায় বক্তারা, ধর্মীয় এই উৎসব সফলে সকলের সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেন।
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর