editor
প্রকাশিত: 2:42 PM, August 30, 2024
নিজস্ব ডেস্ক: জাতীয় দৈনিক ঢাকা পত্রিকার সিলেট জেলা সংবাদদাতা ও সিলেটের অপরাধীদের আতংকখ্যাত অনলাইন পত্রিকা ক্রাইম সিলেট এর বিশেষ সংবাদদাতা সাংবাদিক মোঃ জামাল উদ্দিনকে প্রাণে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে নিকটস্থ থানায় এক যুবলীগ নেতার বিরুদ্ধে জিডি দাখিল করেন তিনি।
সিলেট মহানগরের নামধারী যুবলীগ নেতা নজরুল ইসলামের বিরুদ্ধে গতকাল ২৬ আগষ্ট ক্রাইম সিলেট পত্রিকায় “সিসিকের ইট চুরি করে যুবলীগ নেতার দেয়াল নির্মাণ” শিরোনামে একটি সংবাদ প্রকাশের জেরেই সাংবাদিককে হত্যার হুমকি দেন যুবলীগ নেতা নজরুল ইসলাম।
এদিকে নিজের নিরাপত্তা চেয়ে একই দিন অথাৎ ২৬ আগষ্ট সিলেটের এয়ারপোর্ট থানায় একখানা সাধারণ ডায়রী দাখিল করেন সাংবাদিক মোঃ জামাল উদ্দিন, যাহার থানার ডায়রী নং- ৮১০।
জিডি সুত্রে জানা গেছে- গতকাল সোমবার (২৬ আগস্ট) ক্রাইম সিলেট পত্রিকায় “সিসিকের ইট চুরি করে যুবলীগ নেতার দেয়াল নির্মাণ” শীর্ষক সংবাদ প্রকাশ হয়। উক্ত সংবাদ প্রকাশের জেরে যুবলীগ নেতা নজরুল ইসলাম ওইদিন রাত অনুমান ৮:৪৫ মিনিটের সময় নগরীর ৩৭ নং ওয়ার্ড টিলার গাঁও পয়েন্টে অবস্থানরত সাংবাদিক মোঃ জামাল উদ্দিনকে দোষারুপ করতে থাকেন। ঐ সময় সাংবাদিক মোঃ জামাল উদ্দিন উক্ত সংবাদ সংগ্রহ করেন নি বলে বার বার যুবলীগ নেতা নজরুল ইসলামকে বুঝাতে থাকেন। একপর্যায়ে সন্দেহের জেরে নজরুল ইসলাম অকথ্য ভাষায় গালিগালাজ সহ কয়েক বার সাংবাদিক মোঃ জামাল উদ্দিনকে মারতে তেড়ে আসেন এমনকি জনসম্মুখে তাকে প্রকাশ্যে প্রাননাশের হুমকি প্রদান করেন।
সাধারণ ডায়রী দাখিলের বিষয়টি নিশ্চিত করে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান জানান- উক্ত জিডির আবেদন পেয়েছি। আদালতে প্রেরণ করে তদন্ত পূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি আশ্বাস প্রদান করেন।
এদিকে এ ঘটনায় সিলেটে কর্মরত সাংবাদিকরা উদ্বেগ প্রকাশ করে হুমকি দাতার শাস্তির দাবি জানান
5 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
4 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির (এমপি) বলেছেন, বাংলাদেশের সর্বস্তরের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক
4 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল
4 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
2 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা
5 সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি
8 স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সিলেট-এর ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এবং গোয়াইনঘাট
7 সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেন নোমান আহমদ। এ উপলক্ষে