admin

প্রকাশিত: 3:31 PM, January 15, 2026

গোয়াইনঘাটে গাছের জন্য আটকে আছে রাস্তার উন্নয়ন কাজ

গোয়াইনঘাটে গাছের জন্য আটকে আছে রাস্তার উন্নয়ন কাজ

7

‎‎রুবেল আহমদ:
‎সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের হাদারবাজার হইতে দমদমা পর্যন্ত নির্মাণ হচ্ছে আরসিসি রাস্তার নির্মাণ কাজ। ‎সরেজমিনে ঘুরে দেখা যায় হাদারপার হইতে দমদমা পর্যন্ত আমার গ্রাম আমার শহর প্রকল্পের আওতায় প্রায় ৬ কিলোমিটার আরসিসি ঢালাই রাস্তার উন্নয়ন কাজ চলছে। রাস্তাটি হয়ে গেলে এলাকার কয়েক হাজার মানুষের চলাচল সহজ হবে। এবং দেশের অন্যতম পর্যটন কেন্দ্র বিছনাকান্দিতে পর্যটকরা যেতে পারবে জিরো পয়েন্ট পর্যন্ত খুব সহজে।
‎‎রাস্তার মাঝখানে বিভিন্ন জাতের ৩০/৪০ টি গাছ থাকায় রাস্তার উন্নয়ন কাজ থমকে যায়। দ্রুত রাস্তার কাজ শেষ করতে পারছে না ঠিকাদারি প্রতিষ্টান। ‎স্থানীয় সমাজসেবক মোঃ কামাল হোসেন বলেন, এক বছর যাবৎ রাস্তার মাঝখানে গাছগুলো রয়েছে। মাঝে মধ্যে দেখা যায় বনবিভাগের লোকজন এসে গাছ গণনা করে চলে যান কিন্তু গাছ কাটার কোন লক্ষণ দেখা যাচ্ছে না। গাছগুলো দ্রুত না কাটার কারণে ঠিকাদার কাজ করতে পারছে না। দ্রুত গাছগুলো সরানোর অনুরোধ করছি কর্তৃপক্ষের কাছে।
‎‎এবিষয়ে এলজিইডির গোয়াইনঘাট উপজেলা প্রকৌশলী হাসিব আহমেদ বলেন রাস্তার মাঝখানের গাছগুলো সরানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে জানিয়েছি। রাস্তার মাঝখানের গাছের জন্য থমকে আছে রাস্তার কাজ। গাছগুলো দ্রুত সরানো না গেলে প্রকল্পের কাজ শেষ করতে অনেক সময় লাগবে। আশা করি বনবিভাগ খুব দ্রুত ব্যবস্থা নিবে।
‎‎এ বিষয়ে জানতে চাইলে বনবিভাগের সারি রেঞ্জ কর্মকর্তা মোঃ শাহ আলম ইসলাম বলেন, বনবিভাগ চিঠি পেয়েছে গাছগুলো কাটার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

Sharing is caring!

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ সংবাদ

সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলার আংশিক কমিটি ঘোষণা

সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলার আংশিক কমিটি ঘোষণা

2 সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। 4 সোমবার (২১ সেপ্টেম্বর)

৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে সিলেটে বিএমবিএফ-এর আলোচনা সভা

৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে সিলেটে বিএমবিএফ-এর আলোচনা সভা

4 বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে জাতিসংঘ ঘোষিত ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের বালাগঞ্জ থানা কমিটি গঠন নিয়ে আলোচনা সভা

সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের বালাগঞ্জ থানা কমিটি গঠন নিয়ে আলোচনা সভা

3 সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়ন (রেজি নং বাঃ জাঃ ফেঃ ৩৮)-এর বালাগঞ্জ থানা কমিটি

বিশ্বনাথে আন্তর্জাতিক শান্তি দিবস পালন

বিশ্বনাথে আন্তর্জাতিক শান্তি দিবস পালন

1 সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ‘পিস

পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী

পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী

8 ‎সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেটের পর্যটন শিল্পের বিকাশের সঙ্গে এ

বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি

বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি

7 সিলেটে বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে ‘ইন্ডাস্ট্রিয়ালিস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ এবং

আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপে সম্মাননা ক্রেস্ট পেলেন মো. আরিফ উদ্দিন ওলি

আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপে সম্মাননা ক্রেস্ট পেলেন মো. আরিফ উদ্দিন ওলি

2 দুই দিনব্যাপী ‘আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে দায়িত্ব পালনের বিশেষ স্বীকৃতি ও সম্মানস্বরূপ ক্রীড়া সমন্বয়ক মো. আরিফ

সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করল মানবাধিকার সংগঠন সেইভ দ্যা হিউম্যান

সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করল মানবাধিকার সংগঠন সেইভ দ্যা হিউম্যান

3 মাদক ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে মানবাধিকার সংগঠন সেইভ দ্যা

1
3