editor
প্রকাশিত: 8:50 PM, June 13, 2021
নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের সিলেট-০৩ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করবেন সাবেক এমপি আলহাজ্ব শফি আহমদ চৌধুরী। আগামী ১৫ই জুন মঙ্গলবার তিনি সমর্থকদের নিয়ে নির্বাচন অফিসে এই মনোনয়ন পত্র দাখিল করার কথা রয়েছে তার। আলহাজ্ব শফি আহমদ চৌধুরী শারীরিক চেকআপ শেষে আজ ১৪ই জুন সোমবার দুপুরে যুক্তরাষ্ট্র থেকে সিলেট এসে পৌছাবেন।
এদিকে এক বিবৃতিতে আলহাজ্ব শফি আহমদ চৌধুরী তার নির্বাচনী এলাকা সিলেট-০৩ দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের একাংশের সর্বস্তরের জনসাধারণের প্রতি নির্বাচনী শুভেচ্ছা জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, এই অঞ্চলের মাটি ও মানুষের উন্নয়নের রাজনীতি করেছি আজীবন।
যতদিন বেঁচে থাকবো এই ধারা অব্যাহত রাখবো ইনশাল্লাহ। তিনি বলেন সব সময় দল মতের উর্ধ্বে থেকে কাজ করার চেষ্টা করেছি। যার প্রমাণ ২০০১ সাল হতে ২০০৭ পর্যন্ত এই অঞ্চলের মানুষ প্রত্যক্ষ করেছেন। বর্তমান উপ-নির্বাচনে জনগণের ডাকে সাড়া দিয়ে আপনাদের পাশে এসে দাড়িয়েছি। আপনাদের মূল্যবান রায় নিয়ে এই অঞ্চলের কাংখিত উন্নয়ন করতে চাই। তিনি এই লক্ষ্য বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।
ডিএসএস/১৩জুন/২০২১/রেদওয়ান
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন