editor
প্রকাশিত: 2:51 PM, October 5, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেট-ঢাকা ৬ লেন মহাসড়কের কাজকে ভাগ করা হয়েছে ১৩টি সেকশনে। এর মধ্যে ৮টি সেকশনের কাজের দরপত্র (টেন্ডার) আহ্বান করা হয়েছে। শিগগির শুরু হবে কাজ। তবে জমি অধিগ্রহণ জটিলতার কারণে সিলেট অংশে কাজ শুরু হতে কিছুটা বিলম্ব হচ্ছে।
মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভারত সরকারের দেয়া অ্যাম্বুলেন্স প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, এমপি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সোমবার (৪ অক্টোবর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে তার দেখা হয়েছে। সিলেট-ঢাকা ৬ লেন মহাসড়ক প্রসঙ্গে তাঁর সাথে কথা হয়েছে। ওবায়দুল কাদের জানিয়েছেন, মহাসড়কের ১৩টি সেকশনের মধ্যে ৮টিতে টেন্ডার হয়ে গেছে।
পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, সিলেট থেকে কাজ শুরুর অনুরোধ জানানো হয়েছিল ওবায়দুল কাদেরের কাছে। কিন্তু তিনি জানিয়েছেন, সিলেট ও হবিগঞ্জে জমি অধিগ্রহণ নিয়ে কিছু জটিলতা আছে। তাই এখনই সিলেট থেকে মহাসড়ক ৬ লেনে উন্নিত করার কাজ শুরু করা সম্ভব হচ্ছে না। তবে শিগগিরই এই জটিলতা কাটিয়ে কাজ শুরু হবে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোভিডের কারণে কাজে কিছু দেরি হয়েছে। আশা করা যাচ্ছে জমি অধিগ্রহণের জটিলতা কেটে যাবে। ২০২৩ সালের মধ্যে যাতে সিলেট-ঢাকা ৬ লেন মহাসড়ক প্রকল্পটি যাতে বাস্তবায়ন করা যায়, সে জন্য তিনি সবার কাছে দোয়া ও সহযোগিতা চান।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৫/অক্টোবর/২০২১/রেদওয়ান
6 মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার গুরুত্বপূর্ণ বাদশাগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসটি এখন অনিয়ম ও দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। অভিযোগ
7 স্টাফ রিপোর্টার: উত্তর সিলেটের সীমান্তপথে রাত্রি নামে, আর তখনই যেন খুলে যায় চোরাচালানের অপেন দুয়ার! স্থানীয়দের ভাষায়, উত্তর সিলেটের
4 শিপন আহমদ: সাধারণ পোশাক পরা একজন পুরুষ, যার পরিবারে স্ত্রী-সন্তান রয়েছে—তিনিই আবার মুহূর্তে শাড়ি ও মুখে মাস্ক পরে রূপ
6 স্টাফ রিপোর্টার: তিন বছর আগে ঘোষণা করা হয়েছিল নিউইয়র্ক উত্তর, নিউইয়র্ক দক্ষিণ ও নিউইয়র্ক ইস্ট বিএনপির তিনটি আংশিক কমিটি।
5 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্তবর্তী এলাকায় ভারতীয় বিভিন্ন অবৈধ পণ্য প্রবেশ ও চোরাচালানকে কেন্দ্র করে ‘সারুক’ নামে এক ব্যক্তির
8 স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগ সরকারের পতনের পর সিলেটে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কার্যক্রম পুনর্গঠন ও অপতৎপরতার নেপথ্যে উঠে এসেছে সাবেক
8 স্টাফ রিপোর্টার: রেলওয়ের টিকিট বুকিং সার্ভারে কৃত্রিম সংকট তৈরি করে এক বিশাল টিকিট কালোবাজারির সাম্রাজ্য গড়ে তুলেছেন সিলেট রেলওয়ে
7 সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখলে এবং কোনো ধরনের আইনি জটিলতা তৈরি হলে তার