editor
প্রকাশিত: 5:39 PM, October 12, 2021
অনলাইন ডেস্ক
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনের সদর দফতর ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় নবান্নের ১৪ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হাওড়ায় অবস্থিত এ ভবনে মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। খবর হিন্দুস্তান টাইমস ও ইন্ডিয়া টুডের।
খবরে বলা হয়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে নবান্নের কর্মীরা যখন কাজ করছিল, হঠাৎ তারা ১৪ তলায় দেখতে পায় ধোয়ার কুণ্ডুলি। তবে এটি বড় কোনো অগ্নিকাণ্ড নয়, ঘটনাস্থলে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে সহজেই তা নিয়ন্ত্রণে আনে।
খবরে বলা হয়, দুর্গাপুজোর সময় যখন গোটা রাজ্য উত্সবে গা ভাসিয়েছে, ঠিক তখন নবান্নে ২৪ ঘণ্টাই চলছে কন্ট্রোলরুম। এই আবহে সেখানে আচমকা ১৪ তলায় আগুল লাগার খবর পাওয়া যায়।
হিন্দুস্তান টাইমসের খবরে আরও বলা হয়, অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ায় এলাকায়। বহুদূর থেকে দেখা যায় যে কালো ধোঁয়া বের হচ্ছে নবান্নের ছাদ থেকে। পরে নবান্নে উপস্থিত দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা পৌঁছে যান ঘটনাস্থলে। পরে আগুন নিয়ন্ত্রণে আসে।
ডিএসএস/১২/অক্টোবর/২০২১/রেদওয়ান
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন