editor
প্রকাশিত: 1:59 PM, November 14, 2021
অনলাইন ডেস্ক
ইকুয়েডরের গুয়াকিল শহরের লিটোরাল পেনিটেনশিয়ারি এলাকায় একটি কারাগারে বন্দির মধ্যে নতুন করে সংঘর্ষে অন্তত ৬৮ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ৩০-৪০ জন বন্দি।
স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় কারাগারটিতে বন্দি মাদক ব্যবসায়ী দুই গ্রুপের মধ্যে ওই দাঙ্গা শুরু হয়েছিল বলে জানা গেছে। কারা অভ্যন্তরে প্রবেশ করে পুলিশ সেখানে বন্দুক এবং বিস্ফোরক খুঁজে পায়। খবর বিবিসি, আরব নিউজ ও আনাদোলুর।
এর আগে গত সেপ্টেম্বর মাসে ওই কারাগারে প্রতিদ্বন্দ্বী গ্রুপগুলোর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ১১৯ জন বন্দি মারা গিয়েছিল।
দেশটির কারাগারগুলোতে চলতি বছর দাঙ্গায় এ পর্যন্ত প্রায় ৩০০ বন্দির মৃত্যু হয়েছে। ইকুয়েডরের ইতিহাসে কারাগারে সংঘটিত সহিংসতায় আগে কখনও এত কয়েদি হতাহত হননি।
কারাগারের এক শাখার বন্দিরা একটি গর্ত দিয়ে হামাগুড়ি দিয়ে অন্য শাখায় প্রবেশ করেছিল। সেখানকার প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের ওপর হামলা চালানোর ঘটনা ঘটেছিল। কমপ্লেক্সের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের জন্য শত শত অফিসার এবং সেনা মোতায়েন করা হয়েছিল।
এ মাসের শুরুর দিকে সেখানে সংঘর্ষের পর তিনজনকে গুলি করে হত্যা করা হয়েছিল।
ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলারমো ল্যাসো বলেছেন, তার সরকার শুধু কারাগারই নয় ইকুয়েডরের মাদক পাচারকারীদের অঞ্চলেও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে।
গুইলারমো মাদক পাচারের বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে আগের সরকারের ব্যর্থতার কথা বলেন। তিনি বলেন, দেশে মাদকের ক্রমবর্ধমান ব্যবহার মোকাবিলা করতে এক দশকেরও বেশি সময় লাগবে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন