editor
প্রকাশিত: 2:26 PM, November 20, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৩জন সর্বশেষ চব্বিশ ঘন্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ০.৫৬ ভাগ। স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় জানিয়েছে এমন তথ্য।
শুক্রবার (১৯ নভেম্বর) সকাল ৮টা থেকে শনিবার (২০ নভেম্বর) সকাল ৮টার মধ্যে সিলেটে করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৮ জন। সব মিলিয়ে সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৯ হাজার ২৬৬ জন। এছাড়া করোনায় সিলেট বিভাগে মৃত্যু হয়েছে ১১৮০ জনের। এর মধ্যে ওসমানী মেডিক্যাল হাসপাতালে ১১৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও সিলেট জেলায় করোনায় মৃতের সংখ্যা ৮৬৮ জনের। মৃতদের মধ্যে সুনামগঞ্জের ৭৪ জন, মৌলভীবাজারের ৭২ জন ও হবিগঞ্জের ৪৮ জন রয়েছেন।
এদিকে, সর্বশেষ চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে ৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্তরা সিলেট জেলার বাসিন্দা। ৫৩৪ জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়। শনাক্তের হার ০.৫৬ ভাগ। সবমিলিয়ে বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৫৪ হাজার ৯৪৩ জন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৮৫৫ জনসহ সিলেট জেলায় শনাক্তের সংখ্যা ৩৩ হাজার ৮৮৭১ জন। সুনামগঞ্জের ৬২৪৫ জন, মৌলভীবাজারের ৮১৭১ জন ও হবিগঞ্জের ৬৬৫৬ জন রয়েছেন শনাক্তের তালিকায়।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, সর্বশেষ চব্বিশ ঘন্টায় বিভাগে সুস্থ হয়েছেন ৮ জন। সুস্থ হওয়াদের মোট সংখ্যা এখন ৪৯ হাজার ২৬৬ জন।
তিনি জানান, করোনা আক্রান্ত হয়ে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ৩জন করোনা রোগী ভর্তি আছেন।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে