editor

প্রকাশিত: 5:11 PM, November 20, 2021

সিলেট মহানগর বিএনপির গণ অনশন

সিলেট মহানগর বিএনপির গণ অনশন

সরকার পরিকল্পিতভাবে দেশনেত্রী খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে–খন্দকার আব্দুল মোক্তাদির

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে সিলেট মহানগর বিএনপি কর্তৃক আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র মুক্তি এবং বিদেশে চিকিৎসার দাবিতে গণ-অনশন কর্মসূচী স্থানীয় শহীদ মিনারে মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকির সভাপতিত্বে ও সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে চেয়ারপার্সন এর উপদেষ্টা ম-লীর সদস্য খন্দকার আব্দুল মোক্তাদির বলেন, প্রধানমন্ত্রী সহ সরকারের মন্ত্রীদের বক্তব্যে প্রতীয়মান হচ্ছে সরকার পরিকল্পিতভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া’কে মৃত্যুর দিকে ঠেলে দিতে চায়। চিকিৎসা সেবা মানুষের মৌলিক অধিকার, কিন্তু ভূয়া ভিত্তিহীন সাজানো মামলার অজুহাতে সরকার খালেদা জিয়া’কে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করছে। চিকিৎসার অভাবে দেশনেত্রীর কোন দুর্ঘটনা ঘটলে এর দায়ভার সম্পূর্ণ সরকারকেই বহন করতে হবে।

বিএনপি নেতা আশরফ আলীর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া গণ-অনশন কর্মসূচীতে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাদিয়া চৌধুরী মুন্নী, মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়কবৃন্দের মধ্যে হুমায়ুন কবির শাহীন, রেজাউল জাসান কয়েস লোদী, জিয়াউল গনি আরেফিন জিল্লুর, সুদীপ রঞ্জন সেন বাপ্পু, ইমদাদ হোসেন চৌধুরী, রোকসানা বেগম শাহনাজ, নজিবুর রহমান নজিন, সৈয়দ মঈন উদ্দিন সোহেল, সালেহ আহমদ খসরু, সদস্যবৃন্দের মধ্যে আমির হোসেন, আতিকুর রহমান সাবু, মাহব্বু কাদির শাহী, মুকুল আহমদ মোর্শেদ, হুমায়ুন আহমদ মাসুক, নুরুল আলম সিদ্দিকী খালেদ, আফজল উদ্দিন, মতিউল বারী খোর্শেদ, আবুল কালাম, সেয়দ সাফেক মাহবুব। অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সোহেল, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক নিগার সুলতানা ডেইজি, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মাসুম ইবনে রাজ্জাক রুমেল, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সোহেল মাহমুদ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক কামরান হোসেন হেলাল, মহানগর যুবদল সদস্য এমদাদুল হল স্বপন, সাবেক ছাত্রনেতা আবুল হাসিম জাকারিয়া, আব্দুল মুকিত জামি,আব্দুস সালাম টিপু, মহানগর ছাত্রদল সহ-সভাপতি তানভির আহমদ চৌধুরী, যুগ্ম-সম্পাদক আজহার আলী অনিক, সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম প্রমুখ।

সকাল ৯’টা থেকে শুরু হওয়া গণ-অনশন কর্মসূচী শেষে জাতীয়তাবাদী নারী ও শিশু অধিকার ফোরামের সিলট জেলা আহ্বায়ক ডাঃ শাহনেওয়াজ চৌধুরী মহানগর বিএনপির নেতৃবৃন্দকে পানি পান করানোর মাধ্যমে অনশন কর্মসূচী সমাপ্ত হয়। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক