editor
প্রকাশিত: 2:48 PM, September 18, 2021
অনলাইন ডেস্ক
বিয়ের চারদিনের মাথায় ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি শুটিংয়ে ফিরেছেন। তবে চমকপ্রদ খবর হচ্ছে, বৃহস্পতিবার সদ্য বিবাহিত স্বামী রাকিব সরকারকে সঙ্গে নিয়ে শুটিং স্পটে হাজির হন মাহি। এদিন রাকিব বসে বসে স্ত্রীর শুটিং দেখেন। বিয়ের আগেও অবশ্য শুটিংয়ে আসতেন তিনি। তখন আসতেন বন্ধু হিসেবে।
এদিকে মাহিয়া মাহির একটি ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ছবিতে দেখা যায়, মাহি এবং তার নতুন স্বামী একে অপরের দিকে তাকিয়ে। হয়তো তারা কোনো বিষয় নিয়ে কথা বলছেন। মাহির পরনে ছিল শাড়ি।
এর আগে নতুন স্বামীকে নিয়ে হানিমুনে না গেলেও বিয়ের পরদিনই স্বামী রাকিব সরকারকে নিয়ে গ্রামের বাড়ি রাজশাহীতে যান তিনি। সেখানে স্বামীর সঙ্গে দুইদিন একান্তে সময় কাটান। এরপর ফেরেন ঢাকায়।
জানা গেছে, বিয়ের ঘোষণার আগে থেকেই শামীম আহমেদ রনি পরিচালিত ‘বুবুজান’ শুটিং করে আসছিলেন মাহি।
মাহিয়া মাহি গণমাধ্যমকে বলেন, আমার এখন পুরোপুরি কাজে মনোযোগ। তাই ব্যক্তিগত সব কাজ গুছিয়ে দ্রুত কাজে ফিরলাম।এমনিই করোনার কারণে অনেক ছবির কাজ আটকে রয়েছে দ্রুত সেসব কাজগুলো শেষ করতে চাই। এর বাইরে আপাতত কোনোদিকে আর মনোযোগ দিতে চাই না।
‘বুবুজান’ ছবিতে আরও অভিনয় করছেন শান্ত খান, জয়রাজ, রেবেকা, সানু প্রমুখ। ছবিটি পরিচালনা করছেন শামীম আহমেদ। ২০ সেপ্টেম্বর থেকে ‘নরসুন্দরী’ নামে একই পরিচালকের নতুন আরেকটি ছবির শুটিংয়ে অংশ নেবেন মাহিয়া মাহি। ঢাকা, চাঁদপুর, গাজীপুর ও কিশোরগঞ্জে শুটিং হবে ছবিটির। এ ছবিতে মাহির বিপরীতে অভিনয় করবেন সাইমন সাদিক। এ ছাড়া মাহিয়া মাহি শুটিং করছেন শাহীন সুমনের ‘মাফিয়া’ নামের একটি ওয়েব সিরিজে।
প্রসঙ্গত, ১৩ সেপ্টেম্বর রাতে ফেসবুকে ছবি পোস্ট করে বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেন মাহি। পাত্র কামরুজ্জামান সরকার রাকিব গাজীপুরের ব্যবসায়ী এবং রাজনীতির সঙ্গে যুক্ত। উভয়ের দ্বিতীয় বিয়ে এটি। মাহির আগের ঘরে কোনো সন্তান না থাকলে ও রাকিবের আগের ঘরে দুই সন্তান রয়েছে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৮/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন