editor
প্রকাশিত: 1:56 PM, October 4, 2021

জমি সংক্রান্ত বিষয় নিয়ে ভাতিজার হাতে চাচা খুন
হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের বানিয়াচংয়ে জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে আপন ভাতিজার আঘাতে চাচার মুত্যু হয়েছে।
সোমবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় উপজেলা সদরের ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের অন্তর্গত যাত্রাপাশা গ্রামের ২নং ওয়ার্ডের দিঘির পাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাহাব উদ্দিন (৩৭) মৃত ইরফান মিয়ার ছেলে।
স্থানোয়রা জানান, মৃত ইরফান উল্লাহর পুত্র হারুন মিয়া ও শাহাবুদ্দিনের মধ্যে জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। গত রোববার (৩ অক্টোবর) ২ পরিবারের শিশুদের মাঝে ঝগড়া হয়। এ বিষয়টি পরে মীমাংসাও হয়। এরই জের ধরে সোমবার সকালে আবারও ২ পরিবারের তর্ক-বিতর্ক সৃষ্টি হয়। এক পর্যায়ে হারুনের ছেলে আনোয়ার হোসেন (১৮) অতর্কিতভাবে চাচা শাহাবুদ্দিনকে ফিকল দিয়ে আঘাত করে। তখন তিনি মাটিতে লুটিয়ে পড়লে এলাকাবাসী উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শাহাবুদ্দিন ওমান প্রবাসী ছিলেন। কিছুদিন আগে তিনি দেশে আসেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মাফরোজা আক্তার শিমুলসহ হবিগঞ্জ সদর ও বানিয়াচং থানা পুলিশ হাসপাতাল পরিদর্শন করেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রাখা হয়েছে।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৪/অক্টোবর/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন