editor
প্রকাশিত: 2:14 PM, October 13, 2021
মৌলভীবাজার প্রতিনিধি::
একটি প্রতারক চক্র দীর্ঘদিন যাবৎ চাকরী দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্নজনের কাছ থেকে টাকা আদায় করছিল। এবং সে টাকা আত্মসাৎ করাই ছিল তাদের কাজ। সেই প্রতারক চক্রের এক সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাব-৯।
আটক প্রতারক, শ্রীমঙ্গল সবুজবাগ এলাকার নরেশচন্দ্র বণিক্যর ছেলে উজ্জল বণিক্য (৪৫)।
মঙ্গলবার (১২ অক্টোবর) রাত ৮টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমার নেতৃত্বে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শ্রীমঙ্গল জগন্নাথ দেব আখড়া মার্কেটের সামনে থেকে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ১টি চেক, ভূয়া কাগজপত্র ৪ কপি, ২টি মোবাইল, ২টি সীমকার্ড, ২টি মেমরি কার্ড ও নগদ ৭১,৯৪০ টাকা জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান।
তিনি জানান- আটক উজ্জল বণিক্য প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, সে এবং কুলাউড়া উপজেলার নন্দীরগ্রামের উম্মর আলীর ছেলে মতছির আলী (৩৯)সহ কয়েকজন প্রতারক দীর্ঘদিন যাবৎ চাকরি লোভ দেখিয়ে মানুষের সাথে প্রতারণার মাধ্যমে টাকা আদায় করছিল।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃত আসামিকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া গ্রেপ্তারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ০৭/৩২৪, তারিখঃ ১২/১০/২০২১ ইং।
ডিএসএস/১৩/অক্টোবর/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে