editor
প্রকাশিত: 8:19 PM, October 21, 2021
নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ সুরমা কলেজে অস্ত্রাঘাতে দ্বাদশ শ্রেণির ছাত্র আরিফুল ইসলাম রাহাত (১৮)কে খুনের ঘটনায় চন্ডিপুলে সড়ক অবরোধ করেছে এলাকাবাসী। এসময় রাহাতের ‘হত্যাকারীকে’ ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানান তারা। প্রায় এক ঘন্টা সড়ক অবরোধের পর প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে বিকেল চারটার দিকে এলাকাবাসী অবরোধ তোলে নেয়।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার সিলেট প্রতিদিনের কাছে অবরোধ তোলে নেয়ার নেয়ার বিষয়টি স্বীকার করে বলেন, আমরা আসামীকে গ্রেফতারের ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি, অঅশা করি খুব দ্রুত সময়ের মধ্যে আসামীকে গ্রেফতার করতে পারবো।
এর আগে, বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে অস্ত্রাঘাতে দক্ষিণ সুরমা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আরিফুল ইসলাম রাহাতকে খুন করে দুর্বৃত্তরা।
নিহত কলেজ ছাত্র আরিফুল ইসলাম রাহাত দক্ষিণ সুরমার তেতলী ইউনিয়নের পুরান তেতলী গ্রামের সোলায়মান মিয়ার পুত্র।
এদিকে, কলেজ শিক্ষার্থী হত্যার ঘটনায়, ২৬ অক্টোবর পর্যন্ত পাঠদান বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে পরীক্ষা চলবে। কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শামসুল ইসলাম সিলেট প্রতিদিনকে বলেন, ঘটনা তদন্তে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী ৩ কার্যদিবসের মধ্যে রিপোর্ট প্রদান করবে।
ডিএসএস/২১/অক্টোবর/২০২১/রেদওয়ান
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর