editor

প্রকাশিত: 6:19 PM, November 25, 2021

আইএস-কে দমনে বিশেষ সেনা পাঠাচ্ছে তালেবান

আইএস-কে দমনে বিশেষ সেনা পাঠাচ্ছে তালেবান

অনলাইন ডেস্ক
আফগানিস্তানের এখন তালেবানের সবচেয়ে বড় আতঙ্ক ‘ইসলামিক স্টেট অব খোরাসান’ (আইএস-কে)। সম্প্রতি তালেবানকে লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে গোষ্ঠীটি।

এবার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে উগ্র গোষ্ঠীটির বিরুদ্ধে লড়াই করতে নতুন করে সৈন্য পাঠিয়েছে তালেবান সরকার।

তালেবানের নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, আইএস-কের বিরুদ্ধে অভিযানে গতি আনার লক্ষ্যে গত কয়েকদিনে নানগারহার প্রদেশে অন্তত ১ হাজার ৩০০ সৈন্য পাঠিয়েছে তালেবান।

রিপোর্ট অনুযায়ী, নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদে প্রতি সপ্তাহে গড়ে সাত থেকে ১০ আইএস-কে সন্ত্রাসী আটক ও ছয়জন করে নিহত হচ্ছে।

নানগারহার প্রদেশের স্থানীয় অধিবাসী ও তালেবান সেনা কর্মকর্তাদের তথ্যমতে, সন্দেহভাজন সন্ত্রাসীদের বিরুদ্ধে রাত্রিকালীন অভিযান জোরদার করা হয়েছে এবং এখন পর্যন্ত শত শত সন্ত্রাসী নিহত কিংবা গ্রেফতার হয়েছে।

‘আইএস-কে’ কারা?

আফগানিস্তানের কাবুলে হামলা চালানো ‘আইএস-কে’ এর পুরো নাম ‘ইসলামিক স্টেট অব খোরাসান’। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) আঞ্চলিক সহযোগী শাখা হিসাবে কাজ করছে তারা।

প্রাচীনকালে আফগানিস্তান ও পাকিস্তান সমন্বিত অঞ্চলকেই ‘খোরাসান’ বলা হতো। বর্তমানে ‘আইএস-কে’ দুই দেশেই সক্রিয় রয়েছে। কয়েক বছর ধরে সহিংস ঘটনার পেছনে এই গোষ্ঠীটি দায়ী বলে অভিযোগ পাওয়া যায়।

বিশেষ করে তারা স্কুলছাত্রীদের ওপর হামলা এমনকি হাসপাতালে টার্গেট করে হামলা চালিয়েছিল। এখন তারা আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী আইএসের নেটওয়ার্কের সঙ্গে সম্পৃক্ত। সেই সঙ্গে এ-ও ধারণা করা হয়, ‘আইএস-কে’ তালেবানের তৃতীয় পক্ষ হাক্কানি নেটওয়ার্কের সঙ্গেও সম্পৃক্ত রয়েছে।

সদস্য কারা : খোরাসানে ইসলামি খেলাফত প্রতিষ্ঠাই মূলত তাদের লক্ষ্য। আফগানিস্তানে যতগুলো জিহাদি গোষ্ঠী সক্রিয়, তাদের মধ্যে এই আইএস-কে সবচেয়ে বেশি উগ্রপন্থি ও সহিংস।

আইএস যখন ইরাক ও সিরিয়ার বড় একটি অংশ দখল করে নিয়ে খেলাফত কায়েমের ঘোষণা দিয়েছিল, সেই সময় ২০১৫ সালের জানুয়ারি মাসে ‘আইএস-কে’র গোড়াপত্তন হয়।

বিবিসি জানিয়েছে, উগ্রপন্থি এ গোষ্ঠী পাকিস্তান ও আফগানিস্তান-এই দুই দেশ থেকেই নিজেদের সদস্য সংগ্রহ করে। তাদের নজর থাকে কট্টর জিহাদিদের দিকে, বিশেষ করে সাবেক তালেবান যোদ্ধাদের দিকে, যারা নিজেদের সংগঠনকে আরও বেশি কট্টর ভূমিকায় দেখতে চাইত।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন