editor
প্রকাশিত: 3:10 PM, November 27, 2021
নিজস্ব প্রতিবেদক
ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে সিলেটের ৭৭টিও রয়েছে। আগামীকাল রোববার এসব ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে কাল রাত থেকে বন্ধ হয়ে গেছে প্রচারণা। এখন অপেক্ষা ভোটগ্রহণের।
দেশে তৃতীয় ধাপের ইউপি নির্বাচন আগামীকাল (২৮ নভেম্বর)। এ ধাপে সিলেট বিভাগের ৭৭টি ইউপি রয়েছে। এর মধ্যে সিলেট জেলার ১৬টি, সুনামগঞ্জের ১৭টি, মৌলভীবাজারের ২৩টি এবং হবিগঞ্জ জেলার ২১টি ইউনিয়নে ভোটগ্রহণ হবে।
আগামীকাল রোববার সকাল ৮টা থেকে এসব ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪টা অবধি চলবে।
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে, এসব ইউনিয়নে শুক্রবার দিনগত মধ্যরাত ১২টা থেকে সব ধরনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা বন্ধ হয়ে গেছে। কাউকে প্রচারণায় পেলে ব্যবস্থা গ্রহণ করবেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
তবে খোঁজ নিয়ে জানা গেছে, গোপনে অনানুষ্ঠানিক প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। তারা সরাসরি মাঠে না থাকলেও তাদের অনুসারীদের দিয়ে এই প্রচারণা চালানো হচ্ছে।
আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানিয়েছে, তৃতীয় ধাপে সিলেট বিভাগের ৭৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪০৯ প্রার্থী রয়েছেন। প্রার্থীদের মধ্যে ১১৬ জন দলীয় প্রতীকে এবং ২৯৩ জন স্বতন্ত্র থেকে লড়ছেন।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে